ইংল্যান্ডে স্কুলে ছু*রি*কাঘাতের ঘটনায় ১৪ বছরের কিশোরীর বিরুদ্ধে অভিযোগ

14

ইংল্যান্ডের ম্যানচেস্টারের একটি স্কুলে ছুরিকাঘাতের ঘটনায় ১৪ বছর বয়সী এক কিশোরীর বিরুদ্ধে তিনটি হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে। মঙ্গলবার সকালে কো-অপ একাডেমিতে হামলার ঘটনায় দুই শিক্ষার্থী ও এক পুরুষ কর্মী আহত হন।

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত কিশোরীর বিরুদ্ধে স্কুল প্রাঙ্গণে ধারালো অস্ত্র বহনের দুটি অভিযোগও দায়ের করা হয়েছে। বয়স কম হওয়ায় তার পরিচয় প্রকাশ করা হয়নি। শুক্রবার লন্ডনের ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করা হবে।

তদন্তের দায়িত্ব নিয়েছে সন্ত্রাসবাদবিরোধী পুলিশ ইউনিট। তবে এখন পর্যন্ত ঘটনাটিকে সন্ত্রাসী হামলা হিসেবে ঘোষণা করা হয়নি। আহত তিনজনই হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন এবং তাদের আঘাত গুরুতর নয় বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ বলছে, ঘটনাটির তদন্ত এখনও চলমান রয়েছে এবং ক্ষতিগ্রস্ত পরিবার ও স্কুল সম্প্রদায়কে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে।