ট্রাম্পের নতুন পরিকল্পনা: গ্রিনল্যান্ডের পর এবার চাগোস দ্বীপপুঞ্জ কেনার উদ্যোগ

73

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার গ্রিনল্যান্ড কেনার ব্যর্থ প্রচেষ্টার পর ভারত মহাসাগরের কৌশলগত চাগোস দ্বীপপুঞ্জ কেনার পরিকল্পনা করছেন বলে জানা গেছে। প্রায় ১৫ বিলিয়ন পাউন্ডের এই প্রস্তাব ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে নতুন উত্তেজনা তৈরি হয়েছে।

চাগোস দ্বীপপুঞ্জ বর্তমানে ব্রিটিশ নিয়ন্ত্রণে থাকলেও মরিশাসের সঙ্গে সার্বভৌমত্ব নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলছে। দ্বীপটিতে অবস্থিত ডিয়েগো গার্সিয়া সামরিক ঘাঁটি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যৌথ ব্যবহৃত একটি গুরুত্বপূর্ণ ও কৌশলগত স্থাপনা।

রিপোর্ট অনুযায়ী, ট্রাম্প প্রশাসন দ্বীপটি যুক্তরাষ্ট্রের জন্য কেনার মাধ্যমে চীনের প্রভাব মোকাবিলার কৌশল হিসেবে ব্যবহার করতে চাইছে। তবে এই প্রস্তাব বাস্তবায়ন হলে ব্রিটেন ও মরিশাসের পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়েও তীব্র বিরোধিতার মুখে পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।