লন্ডনে ইরানি সাংবাদিককে ছু*রি*কাঘাত: দুই ব্যক্তি দোষী সাব্যস্ত

62

লন্ডনে ইরানি-বংশোদ্ভূত ব্রিটিশ সাংবাদিক Pouria Zeraati-এর ওপর পরিকল্পিত ছুরিকাঘাতের ঘটনায় দুই রোমানিয়ান নাগরিক দোষী সাব্যস্ত হয়েছেন। আদালত Nandito Badea এবং George Stana-কে গুরুতর শারীরিক আঘাতের উদ্দেশ্যে হামলায় জড়িত থাকার অপরাধে দোষী ঘোষণা করেছে।

২০২৪ সালে পশ্চিম লন্ডনের উইম্বলডনে নিজের বাড়ির বাইরে হামলার শিকার হন জেরাতি। প্রসিকিউটরদের দাবি, কয়েক মাসের নজরদারি ও পরিকল্পনার পর এই হামলা চালানো হয় এবং এটি ইরানি রাষ্ট্রের পক্ষে কাজ করা তৃতীয় পক্ষের নির্দেশে সংঘটিত হয়েছিল।

জেরাতি তখন ইরানবিরোধী সংবাদমাধ্যম Iran International-এ কর্মরত ছিলেন। আদালতে উপস্থাপিত তথ্যে দেখা যায়, তেহরানে তার ছবি “জীবিত বা মৃত চাই” লেখা পোস্টারেও প্রকাশ করা হয়েছিল।

অভিযুক্তদের সাজা আগামী ৩ জুলাই ঘোষণা করা হবে। তবে যুক্তরাজ্যে ইরানের কূটনৈতিক মিশন হামলার সঙ্গে তেহরানের কোনো সম্পৃক্ততা থাকার অভিযোগ অস্বীকার করেছে।