ইংল্যান্ডের সরকারি স্কুলগুলোতে টানা দ্বিতীয় বছরের মতো শিক্ষক সংখ্যা কমেছে বলে সরকারি স্কুল সেন্সাসে জানানো হয়েছে। সর্বশেষ তথ্যে দেখা যায়, বর্তমানে প্রায় ৪৬৬,৩০০ জন শিক্ষক কর্মরত থাকলেও গত বছরের তুলনায় প্রায় ১,৯০০ জন কমেছে।
শিক্ষা দপ্তর দাবি করেছে, তারা ৬,৫০০ অতিরিক্ত শিক্ষক নিয়োগের সরকারি প্রতিশ্রুতি পূরণে অগ্রগতি করছে, বিশেষ করে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষা ও ফারদার এডুকেশন খাতে। তবে নতুন শিক্ষক প্রবেশের হার গত অন্তত ১৫ বছরের মধ্যে সর্বনিম্ন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
শিক্ষক সংগঠনগুলো বলছে, শিক্ষক সংকট সরকারের প্রতিশ্রুতির সঙ্গে সাংঘর্ষিক। একই সঙ্গে দেশে বিনামূল্যে খাবার পাওয়া শিক্ষার্থীর সংখ্যা বেড়ে ২.২ মিলিয়নেরও বেশি হয়েছে, যা মোট শিক্ষার্থীর প্রায় ২৬.৫ শতাংশ।















