রাজা চার্লস তৃতীয় স্কটল্যান্ডের বালমোরাল এস্টেটকে ঘিরে এক আবেগঘন স্মৃতিচারণ করেছেন, যেখানে তিনি প্রয়াত রানি এলিজাবেথ দ্বিতীয়ের শেষ দিনগুলোর কথা বিশেষভাবে তুলে ধরেছেন।
বালমোরালের নতুন একটি গাইডবুকের ভূমিকা লিখে রাজা চার্লস জানান, এই ঐতিহাসিক রাজকীয় আবাসটি রাজপরিবারের কাছে “অত্যন্ত বিশেষ স্থান” এবং এটি তার প্রয়াত মায়ের জন্য ছিল অত্যন্ত প্রিয়। তিনি উল্লেখ করেন, জীবনের শেষ দিনগুলো তিনি এই বালমোরালেই কাটিয়েছিলেন।
তিনি আরও বলেন, প্রাকৃতিক সৌন্দর্য ও ঐতিহ্যে ভরপুর এই এস্টেট রাজপরিবারের ইতিহাস, স্মৃতি এবং আবেগের সঙ্গে গভীরভাবে জড়িত। বালমোরালকে তিনি “চিরন্তন ও পবিত্র পরিবেশে ঘেরা এক অনন্য স্থান” হিসেবে বর্ণনা করেন।
নতুন গাইডবুকটি বালমোরালের ইতিহাস, রাজপরিবারের সংযোগ এবং সময়ের সঙ্গে এস্টেটটির পরিবর্তনের চিত্র তুলে ধরেছে।















