যুক্তরাজ্যের সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার ম্যান্ডেলসনের প্রকাশিত হোয়াটসঅ্যাপ বার্তাগুলোতে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের নেতৃত্ব নিয়ে কঠোর সমালোচনার তথ্য সামনে এসেছে। তিনি স্টারমারের মধ্যে “উদ্যমের অভাব” এবং চাপের মুখে নতি স্বীকার করার প্রবণতা রয়েছে বলে মন্তব্য করেন।
ম্যান্ডেলসন সরকারের নীতিনির্ধারণ ও উপদেষ্টাদের কার্যক্রমকেও তীব্র সমালোচনা করেন। ফাঁস হওয়া বার্তাগুলোতে অর্থনীতি, কল্যাণনীতি, গাজা ইস্যু এবং লেবার পার্টির অভ্যন্তরীণ কৌশল নিয়ে তার উদ্বেগ ও মতবিরোধের চিত্রও উঠে এসেছে।
এসব নথি তার মার্কিন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগসংক্রান্ত সরকারি ফাইল প্রকাশের অংশ হিসেবে প্রকাশ করা হয়েছে।















