ইউরোপীয় ইউনিয়নের মন্ত্রীরা জানিয়েছেন, ভবিষ্যৎ অর্থনৈতিক সম্পর্কের ক্ষেত্রে যুক্তরাজ্যকে কোনো বিশেষ সুবিধা দেওয়া হবে না। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার পণ্যের জন্য একক বাজারে প্রবেশাধিকার চাইলেও, ইইউ স্পষ্ট করেছে যে “চেরিপিকিং” বা সুবিধামতো নীতি বেছে নেওয়ার সুযোগ নেই।
ইইউর মতে, একক বাজারের চারটি মূল স্বাধীনতা পণ্য, সেবা, পুঁজি ও মানুষের অবাধ চলাচল অবিচ্ছেদ্য। তবে উভয় পক্ষই বাণিজ্য, প্রতিরক্ষা ও তরুণদের বিনিময় কর্মসূচিতে সহযোগিতা বাড়াতে আগ্রহী বলে জানিয়েছে।















