ইংল্যান্ডের Reform UK বড় জয় পেয়েছে ক্যালডারডেল কাউন্সিল নির্বাচনে। ৫৪টি আসনের মধ্যে ৩৪টি জিতে প্রথমবারের মতো পরিষদে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে দলটি। এতে ২০১৯ সাল থেকে ক্ষমতায় থাকা লেবার পার্টির নিয়ন্ত্রণের অবসান ঘটেছে।
নির্বাচনে লেবার পেয়েছে ৮টি, গ্রিন পার্টি ৭টি, লিবারেল ডেমোক্র্যাট ২টি এবং কনজারভেটিভ পার্টি তাদের সব ১১টি আসন হারিয়েছে।
Daniel Sutherland পুনর্নির্বাচিত হওয়ার পর বলেন, স্থানীয় মানুষ “পরিবর্তনের জন্য মরিয়া” এবং রিফর্ম ইউকে দ্রুত তাদের পরিবর্তনের এজেন্ডা বাস্তবায়ন শুরু করবে।















