টটেনহ্যামকে ৪-১ হারালো ম্যানচেস্টার সিটি

506

খেলাধুলা ডেস্ক: ইংলিশ প্রিমিয়ার লিগের বিগ ম্যাচে টটেনহ্যামকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে ম্যানচেস্টার সিটি। এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরো পাকা পোক্ত করলো সিটিজেনরা।

ম্যাচের শুরু থেকেই দাপট দেখায় ম্যান সিটি। গোল পেতেও বেশিক্ষণ অপেক্ষা করা লাগেনি স্বাগতিকদের। ম্যাচের ১৪ মিনিটে গুন্ডোগানের গোলে লিড নেয় সিটি। বিরতির পর, খেই হারায় স্পার্স। হজম করে টানা আরো তিন গোল।

সিটিজেনদের হয়ে স্কোরশিটে নাম তোলেন কেভিন ডি ব্রুইনা ও রাহিম স্টার্লিং। ম্যাচের ৯০ মিনিটে নিজের জোড়া পূরন করেন স্টার্লিং। ছিটকে যাওয়া স্পার্সরা অবশ্য এক গোল শোধ দেয়। ইনজুরি টাইমে এরিকসেনের গোলে স্কোরলাইন হয় ৪-১।

ম্যাচ হেরে টেবিলের আরো নিচে নামলো টটেনহ্যাম। ১৮ ম্যাচ খেলে ওদের পজিশন এখন ৭ নম্বরে।