চিলির প্রেসিডেন্ট সেবাস্তিয়ান পিনেরো

1006

আন্তর্জাতিক ডেস্ক: দ্বিতীয়বারের মতো চিলির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন কনজারভেটিভ সেবাস্তিয়ান পিনেরো।

নির্বাচনে ৫৪ শতাংশ ভোট পেয়ে তিনি হারিয়েছেন নিকটতম প্রতিদ্বন্দ্বী বামপন্থী আলেহান্দ্রো গিলিয়ারকে। নির্বাচনে জয়ী হওয়ার পর ঐক্যের ডাক দিয়ে সেবাস্তিয়ান পিনেরো বলেন, এখন সমঝোতার চেয়ে ঐক্যের প্রয়োজন বেশি।

এবারই প্রথম চিলির বাইরে থেকেও নির্বাচনে ভোট দিয়েছেন ভোটাররা। প্রবাসীসহ মোট ভোট দিয়েছেন এক কোটি ৪০ লাখ মানুষ। চার বছর পর আবারও দেশটির প্রেসিডেন্ট হলেন ধনকুবের পিনেরো।

এর আগে, ২০১০ থেকে ২০১৪ সাল পর্যন্ত চিলির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন পিনেরো।