মৌলভীবাজারে ঘোড়দৌড় প্রতিযোগীতা

793

বিজয় দিবস শেষ, কিন্তু বিজয়ের উল্লাস এখনো চলছে মৌলভীবাজারে। সেখানে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগীতা। আর তা উপভোগ করতে ভীড় জমায় হাজার হাজার দর্শক।

হৃদয় বাংলা, পঙ্খীরাজ,জালালী, টিপু সুলতান, ময়না, তরী,সুপার ষ্টাররা সবাই হাজির হয় একে অপরকে টেক্কা দিতে। এরা কেউই নবাব নন। কিন্তু চলনে, বলনে ঘোড়দৌড়ে অংশ নিতে আসা বিভিন্ন নামের ১৮টি ঘোড়া বাদশার মতোই।

সিলেট বিভাগের চার জেলা থেকে বাদশা, সুলতানরা এসেছে মৌলভীবাজার স্টেডিয়ামে। দেড় ডজন প্রতিযোগী থেকে বাছাইকৃত ৬টি ঘোড়ার মধ্যে চূড়ান্ত লড়াই। সেখানে সবাইকে পেছনে ফেলে সবার আগে দৌড় শেষ করে গোয়াইনঘাট উপজেলার হৃদয় বাংলা। আর ২য় হয়েছে পঙ্খীরাজ।

বর্তমান প্রজন্মকে ঘোড় দৌড় পরিচয় করিয়ে দিতেই এই আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজকরা।