যুক্তরাজ্যে ইরান যুদ্ধের কারণে বাড়তে থাকা তেলের দাম ও মূল্যস্ফীতির প্রভাব কমাতে গাড়ির গতি সীমা কমানোর আহ্বান জানিয়েছে থিংকট্যাংক Institute for Public Policy Research (IPPR)। সংস্থাটি শহর এলাকায় সর্বোচ্চ গতি ২০ মাইল এবং মোটরওয়েতে ৬০ মাইল নির্ধারণের প্রস্তাব দিয়েছে, যাতে জ্বালানির চাহিদা কমে এবং ভোক্তাদের ব্যয় নিয়ন্ত্রণে থাকে।
IPPR আরও বলেছে, সরকারকে সাময়িকভাবে জ্বালানি শুল্ক কমানো ও নতুন জ্বালানি মূল্যসীমা নির্ধারণ করতে হবে। তাদের আশঙ্কা, দ্রুত পদক্ষেপ না নিলে যুক্তরাজ্যে মূল্যস্ফীতি ৫.৮ শতাংশ পর্যন্ত পৌঁছাতে পারে।
বিশেষজ্ঞদের মতে, কম গতিতে গাড়ি চালালে জ্বালানি সাশ্রয়ের পাশাপাশি সড়ক নিরাপত্তাও বাড়বে এবং মানুষ হাঁটা ও সাইকেল ব্যবহারে উৎসাহিত হবে।















