ওয়ানবাংলানিউজ: বাংলাদেশের বর্ষিয়ান আলেমেদ্বীন আযাদ দ্বীনি এদারায়ে তালিম বাংলাদেশের মহাসচিব দরগাহ মাদ্রাসার শায়খুল হাদীস লন্ডন মহানগর খেলাফত মজলিসের সহ সাধারণ সম্পাদক মাওলানা নুফায়েছ আহমদের পিতা হযরত মাওলানা আব্দুল বাসিত বরকতপুরীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার নেতৃবৃন্দ।
এক শোক বার্তায় নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাহফেরাত ও শোকহাত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন। শোক প্রকাশ করেছেন খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার সভাপতি মাওলানা সাদিকুর রাহমান, সহ সভাপতি মুফতি তাজুল ইসলাম, ক্বারী আব্দুল মুকিত আজাদ, মাওলানা শওকত আলী, হাফিজ মাওলানা আব্দুল কাদির, হাফিজ মাওলানা হাসান নূরী চৌধুরী, মাওলানা গোলাম মুহাইমিন ফরহাদ, সাধারণ সম্পাদক মাওলানা শাহ মিজানুল হক, যুগ্ম সম্পাদক মাওলানা এনামুল হাসান সাবীর, সহ সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল করিম, আব্দুল করিম উবাইদ, মাওলানা আ.ফ.ম শুয়াইব, সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা কামরুল হাসান, বায়তুল মাল সম্পাদক মাওলানা তাইদুল ইসলাম, তারবিয়াহ সম্পাদক মাওলানা মাহবুবুর রহমান তালুকদার, দাওয়াহ সম্পাদক মাওলানা আতাউর রহমান জাকির, তথ্য ও গবেষনা সম্পাদক শেখ মুস্তাক আহমদ, সমাজ কল্যান সম্পাদক মাওলানা আব্দুল আহাদ, অফিস এন্ড পাবলিসিটি সেক্রেটারী সৈয়দ মারুফ আহমদ ও নির্বাহী সদস্য মিজা আসহাব বেগ, হাফিজ মাওলানা সাদিকুর রহমান, হাফিজ কফিল আহমদ, সৈয়দ কবির আহমদ ও প্রফেসর আহযাবুল হক প্রমুখ।
শোক বার্তায় নেতৃবৃন্দ বলেন, শায়খুল হাদীস আল্লামা বরকপুরী ছিলেন ওলামায়ে দেওবন্দের চিন্তা চেতনা ও আদর্শের নমুনা। এখলাস ও নিষ্টার সাথে আকাবির ও আসলাফের নকশে কদমে জীবনের শেখ মুহুর্ত পর্যন্ত কাজ করে গেছেন। আল্লাহ যেন আমাদেরকে তার পদাংক অনুসরন করে চলার তওফিক দান করেন।















