স্টিভ গ্রিন নামের এক নৌ প্রকৌশলী কর্নওয়াল-এর নদী ও খাঁড়ি থেকে পরিত্যক্ত নৌকা সরিয়ে পরিবেশ রক্ষায় কাজ করছেন। তার দাবি, প্রায় ১৬৬টি পুরনো ফাইবারগ্লাস নৌকা ভেঙে মাইক্রোপ্লাস্টিক ও বিষাক্ত পদার্থ ছড়িয়ে সামুদ্রিক প্রাণীর জন্য বড় ঝুঁকি তৈরি করছে।
Clean Ocean Sailing নামে নিজের সংগঠনের মাধ্যমে তিনি স্বেচ্ছাসেবক ও অনুদানের সহায়তায় নৌকাগুলো অপসারণ করছেন। তবে এসব নৌকা সরাতে উচ্চ খরচ হওয়ায় অনেক মালিক সেগুলো পরিত্যাগ করছেন।
বিজ্ঞানীরা সতর্ক করেছেন, ভেঙে যাওয়া ফাইবারগ্লাস সামুদ্রিক প্রাণীর শরীরে প্রবেশ করে গুরুতর ক্ষতি করছে। বিশেষজ্ঞরা পরিত্যক্ত নৌকাগুলোকে বিপজ্জনক বর্জ্য হিসেবে ঘোষণা করার আহ্বান জানিয়েছেন।















