কর্নওয়াল-এ রাস্তার আগাছা দমনে বিতর্কিত রাসায়নিক Glyphosate ব্যবহারের পরিকল্পনা ঘিরে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে। হাজারো মানুষ এই সিদ্ধান্তের বিরুদ্ধে স্বাক্ষর দিয়েছেন এবং কাউন্সিল ভবনের সামনে প্রতিবাদ করেছেন।
বিক্ষোভকারীদের দাবি, এই রাসায়নিক মানুষের স্বাস্থ্য, মৌমাছি ও বন্যপ্রাণীর জন্য ক্ষতিকর হতে পারে। তারা বলছেন, আগাছা হিসেবে পরিচিত অনেক বুনো ফুল প্রকৃতির জন্য গুরুত্বপূর্ণ এবং সেগুলো ধ্বংস করা পরিবেশের ক্ষতি করবে।
এদিকে কাউন্সিলের কর্মকর্তারা জানান, জননিরাপত্তা নিশ্চিত করতে সীমিতভাবে এই রাসায়নিক ব্যবহার করা হতে পারে। তবে বিতর্কের মুখে কাউন্সিল সদস্যরা পরিকল্পনাটি সাময়িকভাবে স্থগিতের পক্ষে ভোট দিয়েছেন।















