রানি এলিজাবেথের ১০০তম জন্মবার্ষিকীতে চার্লসের শ্রদ্ধা

37

কিং চার্লস III তাঁর মা কুইন এলিজাবেথ II-এর জন্মের ১০০তম বার্ষিকীতে শ্রদ্ধা জানিয়েছেন। বালমোড়াল ক্যাসল থেকে দেওয়া ভিডিও বার্তায় তিনি বলেন, বর্তমান বিশ্ব পরিস্থিতি রানি এলিজাবেথকে উদ্বিগ্ন করলেও তিনি বিশ্বাস করতেন “সৎ শক্তিই শেষ পর্যন্ত জয়ী হবে”।

১৯২৬ সালে জন্ম নেওয়া রানির মৃত্যু হয় ২০২২ সালের ৮ সেপ্টেম্বর, ৯৬ বছর বয়সে। তাঁর স্মরণে মঙ্গলবার বাকিংহাম প্যালেস -এ সংবর্ধনা আয়োজন করা হবে। এছাড়া রাজপরিবারের সদস্যরা ব্রিটিশ মিউজিয়াম পরিদর্শন করবেন এবং স্মৃতিস্তম্ভ পরিকল্পনা নিয়ে স্থপতি নরম্যান ফস্টার -এর সঙ্গে বৈঠক করবেন।