যুক্তরাজ্যে আরো ৪ জন করোনা আক্রান্ত

7635

ওয়ানবাংলানিউজ: যুক্তরাজ্যে নতুন করে আরো চারজন করোনাভাইরাস আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে এ ভাইরাস আক্রান্তের সংখ্যা দ্বিগুণ বেড়ে ৮ জনে দাঁড়াল।
ইংল্যান্ডে ওই চারজনের দেহে করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়েছে বলে সোমবার নিশ্চিত করে জানিয়েছেন সেখানকার প্রধান চিকিৎসা কর্মকর্তা।

তাদেরকে ন্যাশনাল হেলথ সার্ভিস (এনএইচএস) সেন্টার এবং লন্ডনের রয়্যাল ফ্রি হাসপাতালে রাখা হয়েছে।

ভাইরাসের বিস্তার ঠেকাতে সরকার মানুষজনকে কোয়ারেন্টিনে রাখার নতুন ব্যবস্থার ঘোষণা দেওয়ার পর এ সংক্রমণের ঘটনা ঘটল।

বিবিসি জানায়,করোনাভাইরাসকে জনস্বাস্থ্যের জন্য অত্যাসন্ন হুমকি ঘোষণা করেছে যুক্তরাজ্যের স্বাস্থ্য বিভাগ।

একে ভাইরাসটির নতুন সংক্রমণ এবং বিস্তার রোধের প্রচেষ্টায় আরও কার্যকরী পদক্ষেপ হিসাবেই দেখা হচ্ছে।

চীনে নতুন করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯১০ জনে, আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৪০ হাজার। চীনের বাইরে অন্তত ২৫টি দেশে আড়াইশর বেশি মানুষের দেহে এ ভাইরাস ছড়িয়ে পড়েছে।