বিশ্বকাপে অংশ নিতে পারবে না ইরান: ক্রীড়ামন্ত্রীর ঘোষণা

34

ইরানের ক্রীড়ামন্ত্রী আহমদ দোনিয়ামালি বলেছেন, বর্তমান পরিস্থিতিতে ইরান ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপে অংশ নিতে পারবে না। তিনি দাবি করেন, তাদের দেশের সর্বোচ্চ নেতা হত্যার ঘটনার পর এমন টুর্নামেন্টে অংশ নেওয়া সম্ভব নয়।

২০২৬ সালের ফিফা বিশ্বকাপ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো যৌথভাবে আয়োজন করবে। টুর্নামেন্টটি আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা।