লন্ডনের বিভিন্ন কারাগারে ড্রোন ব্যবহার করে মাদক, অস্ত্র ও মোবাইল ফোন পাচারের সঙ্গে জড়িত একটি সংঘবদ্ধ চক্রের সাত সদস্যকে কারাদণ্ড দিয়েছে আদালত।
তদন্তে জানা যায়, লন্ডনের কারাগারগুলোতে হওয়া প্রায় ৭৫ শতাংশ ড্রোন ড্রপের পেছনে এই চক্রটি জড়িত ছিল। তারা Wormwood Scrubs, HM Prison Brixton, HM Prison Pentonville এবং HM Prison Wandsworth-সহ একাধিক কারাগারকে টার্গেট করেছিল।
দণ্ডপ্রাপ্তরা হলেন— শাফাগাতুল্লাহ মোহসেনি (২৯), হাশিম আল-হুসাইনি (২৮), মোহাম্মদ হামৌদ (২২), ফাইজ সালাহ (২৯), জাহার এসসাঘি (৫১), মুস্তাফা ইব্রাহিম (৩০) এবং ইমানুয়েল ফিসনিকু (২৫)। তাদের Harrow Crown Court-এ সাজা দেওয়া হয়।
মেট্রোপলিটন পুলিশের ডিটেকটিভ ইন্সপেক্টর জন কাউয়েল বলেন, “এই অত্যন্ত সংগঠিত চক্রটি ভেবেছিল তারা পুলিশ ও কারা কর্তৃপক্ষকে ফাঁকি দিতে পারবে। কিন্তু তারা জানত না যে মেট কর্মকর্তাদের বিশেষ নজরদারিতে তারা দীর্ঘদিন ধরে পর্যবেক্ষণে ছিল।”















