আন্তর্জাতিক ডেস্ক: ফ্রান্সে একটি স্কুলবাসের ট্রেনের ধাক্কায় অন্তত ৪ শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ২৪ জন। বৃহস্পতিবার দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পারপিগনানে এ দুর্ঘটনা ঘটে।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, ট্রেনের ধাক্কায় দুই ভাগ হয়ে গেছে স্কুলশিক্ষার্থীদের বহনকারী বাসটি।
স্থানীয় গণমাধ্যমগুলো জানায়, ১৩-১৭ বছর বয়সের ছেলে মেয়েরা ছিল ওই বাসে। অন্যদিকে ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে ট্রেনটি আসছিল৷ এই ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে স্কুল বাসটির৷















