সাইফ হাসান: জনপ্রিয় কৌতুক অভিনেতা হারুন কিসিঞ্জারের মৃ*ত হওয়ার খবরটি সম্পূর্ণ একটি ভিত্তিহীন গুজব বলে প্রমাণিত হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে মধ্যরাত থেকে তার বিয়োগের খবর ছড়িয়ে পড়লে ভক্তদের মাঝে চরম উদ্বেগ তৈরি হয়। তবে সোমবার সকালে অভিনেতা শামীম হোসেন নিশ্চিত করেছেন যে তিনি সুস্থ আছেন এবং চিকিৎসাধীন রয়েছেন। বনশ্রীর একটি হাসপাতালে নিউমোনিয়া ও শ্বাসকষ্ট নিয়ে ভর্তি থাকলেও তার অবস্থা এখন উন্নতির দিকে। দ্রুতই তিনি বাসায় ফিরবেন বলে চিকিৎসকরা আশা প্রকাশ করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক এবং টিকটকে গত মধ্যরাত থেকে হারুন কিসিঞ্জারের মৃত্যুর খবর মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। অসংখ্য শোকবার্তা আর বিভ্রান্তিকর তথ্যের কারণে এই জনপ্রিয় অভিনেতার ভক্তরা গভীর দুশ্চিন্তায় পড়ে যান।
প্রকৃতপক্ষে তিনি অনেক দিন ধরেই নিউমোনিয়া এবং শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন। শারীরিক অবস্থার কিছুটা অবনতি হলে তাকে দ্রুত ঢাকার বনশ্রী এলাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
হাসপাতাল থেকে ফেসবুক লাইভে এসে শামীম হোসেন জানান যে হারুন কিসিঞ্জার এখন আগের চেয়ে অনেক বেশি সুস্থ আছেন। সব ঠিক থাকলে আজ সোমবারই তিনি বাসায় ফেরার অনুমতি পেতে পারেন বলে চিকিৎসকরা জানিয়েছেন।
মিথ্যা সংবাদ প্রচারের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন এই গুণী অভিনেতার পরিবারের সদস্যরা। তারা জানিয়েছেন যে কিছু অসাধু মানুষ সস্তা ভিউ পাওয়ার আশায় এই ধরণের অসুস্থতা নিয়ে ব্যবসা করছে যা অত্যন্ত দুঃখজনক।
হারুন কিসিঞ্জার নব্বইয়ের দশকের অত্যন্ত জনপ্রিয় একজন ম্যাগাজিন অনুষ্ঠানের অভিনেতা। ছোট পর্দার পাশাপাশি বড় পর্দায় হাস্যরসাত্মক অভিনয়ের মাধ্যমে তিনি কোটি দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছেন।
#বিনোদন #নিউজ #গুজব #aknews #onebanglanews













