শিক্ষকের হাতে ছাত্র যৌ*ন নি*ষ্পীড়ন,ইটন কলেজ প্রধানের ক্ষমা প্রার্থনা

189

সাইফ হাসান: লন্ডনের স্বনামধন্য ইটন কলেজের একজন সাবেক শিক্ষককে ছাত্রের ওপর যৌ*ন নি*ষ্পীড়নের দায়ে তিন বছরের বেশি কারাদণ্ড দেওয়া হয়েছে। ২০১২ সালে স্কুল ট্রিপ এবং নিজের ফ্ল্যাটে এক ছাত্রকে আ*ঘাত ও নি*র্যাতনের দায়ে অভিযুক্ত হন জ্যকব লেল্যান্ড। এই ঘটনায় দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছেন স্কুলের প্রধান শিক্ষক সাইমন হেন্ডারসন। তিনি এই ঘটনাকে বিশ্বাসের চরম লঙ্ঘন এবং অত্যন্ত নক্কারজনক হিসেবে বর্ণনা করেছেন।

৩৭ বছর বয়সী জ্যকব লেল্যান্ড ইটন কলেজে রাশিয়ান ভাষা পড়াতেন। ২৩ বছর বয়সে তিনি এই অপ*রাধ সংগঠন করেন যখন তিনি বার্কশায়ারের ওই নামী বোর্ডিং স্কুলে কর্মরত ছিলেন। রিডিং ক্রাউন কোর্ট তাকে ৩ বছর ৩ মাসের কারাদণ্ড দিয়েছে। শিক্ষক ও ছাত্রের পবিত্র সম্পর্কের অমর্যাদা করে তিনি যে কাজ করেছেন তাকে বিচারক অত্যন্ত গুরুতর হিসেবে উল্লেখ করেছেন।

আদালতের তথ্যানুযায়ী লেল্যান্ড ওই ছাত্র এবং তার বন্ধুদের নিজের ফ্ল্যাটে ডেকে মদ ও সিগারেট দিয়েছিলেন। বন্ধুরা চলে যাওয়ার পর তিনি ছাত্রটিকে অশালীনভাবে স্পর্শ করেন এবং পরবর্তীতে একটি স্কুল ট্রিপ চলাকালীন তাকে আবারও যৌ*নভাবে আ*ঘাত করেন। এই ঘটনার দীর্ঘস্থায়ী মনস্তাত্ত্বিক প্রভাবে ভুক্তভোগী ছাত্রটি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন।

ইটন কলেজ ইংল্যান্ডের অন্যতম বড় এবং প্রভাবশালী স্কুল যেখানে প্রিন্স উইলিয়াম ও প্রিন্স হ্যারির মতো ব্যক্তিত্বরা পড়াশোনা করেছেন। প্রধান শিক্ষক হেন্ডারসন এক বিবৃতিতে বলেন যে কেন এই ঘটনা সামনে আসতে এত সময় লাগল তা স্কুল কর্তৃপক্ষ খতিয়ে দেখছে। তিনি বর্তমানে শিক্ষার্থীদের নিরাপত্তা ও কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

লন্ডনের টাফনেল পার্কের বাসিন্দা লেল্যান্ডকে গত বছর বিচারের মাধ্যমে দোষী সাব্যস্ত করা হয়েছিল। আদালত জানিয়েছে যে শিক্ষক হিসেবে তার ওপর যে বিশাল দায়িত্ব ছিল তিনি তা পালনে ব্যর্থ হয়েছেন। বর্তমানে এই ঘটনায় তদন্তকারী সংস্থাগুলোর সাথে স্কুল কর্তৃপক্ষ নিবিড়ভাবে কাজ করছে যাতে ভবিষ্যতে এমন কোনো অপ*রাধ আর না ঘটে।

#ইটনকলেজ #শিক্ষকগ্রেপ্তার #লন্ডননিউজ #aknews #onebanglanews