সাইফ হাসান: লন্ডনের রাস্তায় চলন্ত গাড়ি থেকে এক ব্যক্তিকে গু*লি করে হ*ত্যার চেষ্টার দায়ে বিখ্যাত ব্রিটিশ র্যাপার ডিগড্যাটকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। ভুক্তভোগীর শরীরে ও মাথায় ছয়বার গু*লি করা হয়েছিল যা তাকে মৃ*ত্যুর মুখে ঠেলে দেয়। সিসিটিভি ফুটেজ ও অ*স্ত্র উদ্ধারের পর ২৬ বছর বয়সী এই গায়ককে দোষী সাব্যস্ত করা হয়েছে।
পশ্চিম লন্ডনের নটিং হিল এলাকায় ২০২৩ সালের নভেম্বরে এই ভয়ানক হামলার ঘটনাটি ঘটে। নাথান তোকোস, যিনি মিউজিক জগতে ডিগড্যাট নামে পরিচিত, তিনি ২৭ বছর বয়সী ড্যানিয়েল অফেই-নটোকে লক্ষ্য করে জানালা দিয়ে গুলি চালান। ভুক্তভোগীর মাথায়, মুখে এবং শরীরে মোট ছয়টি গুলি লাগে এবং তাকে বাঁচাতে ডাক্তারদের দুটি বড় অস্ত্রোপচার করতে হয়।
পুলিশ ঘটনার রাতে ঘটনাস্থলে গিয়ে প্রচুর রক্ত এবং একটি পরিত্যক্ত গাড়ি দেখতে পায়। পরে রক্তের দাগ অনুসরণ করে পুলিশ ভুক্তভোগীকে তার ফ্ল্যাটের সোফায় গুরুতর আহত ও আতঙ্কিত অবস্থায় খুঁজে পায়। তদন্তে দেখা গেছে, হামলার আগে র্যাপার একটি চুরিকৃত অডি গাড়ি নিয়ে ওই এলাকায় বেশ কয়েকবার চক্কর দিয়েছিল যা সিসিটিভিতে ধরা পড়ে।
আদালতে আইনজীবীরা জানান, গানের জগতে নাম করলেও এই র্যাপারের অতীত সহিংসতায় ভরা। মাত্র ১১ বছর বয়স থেকেই তিনি মারামারিতে জড়াতেন এবং ১৩ বছর বয়সে একজনকে ছুরিকাঘাতের দায়ে তাকে সংশোধনাগারে পাঠানো হয়েছিল। ওল্ড বেইলি আদালত তাকে হত্যাচেষ্টা ও অবৈধ আগ্নেয়াস্ত্র রাখার দায়ে দোষী সাব্যস্ত করে অন্তত ২৪ বছরের কারাদণ্ড দিয়েছে।
#লন্ডন #র্যাপার #অপরাধ #aknews #onebanglanews















