সাইফ হাসান: লন্ডনের ব্যস্ততম নাইটসব্রিজ এলাকায় দিনে দুপুরে রোলেক্স ঘড়ির শোরুমে এক ভয়ানক ডা*কাতির ঘটনা ঘটেছে। হেলমেট পরা একদল দুর্বৃত্ত মোটরসাইকেল দিয়ে শোরুমের দরজা ভেঙে ভেতরে ঢুকে অ*স্ত্র উঁচিয়ে আতঙ্ক সৃষ্টি করে। চোখের পলকে দামী সব ঘড়ি লুটে নিয়ে তারা পালিয়ে যায়, তবে পুলিশ এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি।
গত মঙ্গলবার সকালে নাইটসব্রিজের বুচারার বুটিক নামের ওই শোরুমে এই ঘটনা ঘটে। ছয়জন সন্দেহভাজন ব্যক্তি হেলমেট পরে একটি চোরাই মোটরসাইকেল দিয়ে সজোরে ধাক্কা মেরে কাঁচের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে।
ভেতরে ঢুকেই তারা ধারালো অ*স্ত্র ও মাশেটি দেখিয়ে কর্মচারী এবং সাধারণ মানুষকে ভয় দেখায়। কাজ শেষে হামলাকারীরা ভাঙা মোটরসাইকেলটি দোকানের ভেতরেই ফেলে রেখে বাইরে রাখা চারটি মোপেডে চড়ে দ্রুত পালিয়ে যায়।
মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, এই ঘটনায় কেউ আহত হয়নি তবে উপস্থিত সবাই প্রচণ্ড ভয় পেয়েছে। ফ্লাইং স্কোয়াডের কর্মকর্তারা জানিয়েছেন, অপ*রাধীদের ধরতে তারা সিসিটিভি ফুটেজ দেখে জোর তৎপরতা চালাচ্ছে।
ডিটেকটিভ চিফ ইন্সপেক্টর স্কট ম্যাদার বলেন, লন্ডনের এমন একটি ব্যস্ত এলাকায় এই ঘটনা সত্যিই আতঙ্কের। পুলিশ ঘটনাস্থলে দ্রুত পৌঁছালেও কাউকে ধরা সম্ভব হয়নি, তবে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনতে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি।
#লন্ডন #রোলেক্স #ক্রাইম #পুলিশ #ব্রেকিং #aknews #onebanglanews















