সাইফ হাসান: ব্রিটিশ পপ ব্যান্ড স্পান্ডাউ ব্যালে-র সাবেক গায়ক রস ডেভিডসনের বিরুদ্ধে গুরুতর ধ*র্ষণের অভিযোগ উঠেছে। আদালতে এক নারী জানিয়েছেন, এই গায়ক নাকি ‘অসাড়’ বা ‘পুতুলের’ মতো নারীর সাথে যৌ*ন সম্পর্কের ফ্যান্টাসি লালন করতেন। লন্ডনের আদালতে বর্তমানে এই মামলার বিচার চলছে যেখানে থাইল্যান্ডের আরেকটি ঘটনার কথাও উঠে এসেছে। যদিও অভিযুক্ত গায়ক সব অভিযোগ অস্বীকার করেছেন।
৩৭ বছর বয়সী রস ডেভিডসন, যিনি রস ওয়াইল্ড নামেও পরিচিত, লন্ডনের উড গ্রিন ক্রাউন কোর্টে বিচারের মুখোমুখি হয়েছেন। তার বিরুদ্ধে অভিযোগ, ২০১৫ সালের মার্চ মাসে লন্ডনে এক নারীকে তিনি ধর্ষণ করেন। ভুক্তভোগী নারী আদালতকে জানান, তিনি ডেভিডসনের বিছানায় ঘুমিয়ে ছিলেন এবং হঠাৎ জেগে দেখেন গায়ক তাকে জোরপূর্বক ধর্ষণ করছেন।
ওই নারী আরও অভিযোগ করেন যে, ডেভিডসন তার কাছে ‘ম্যানিকুইন’ বা অসাড় ও প্রাণহীন কারো সাথে যৌন সম্পর্কের ইচ্ছার কথা বলেছিলেন। এমনকি গায়ক একবার তার অনুমতি ছাড়াই তাকে গলার কলার এবং হাতের হাতকড়া পরিয়ে দিয়েছিলেন, যা তাকে মানসিকভাবে খুব ভয় পাইয়ে দিয়েছিল এবং তিনি হতভম্ব হয়ে পড়েছিলেন।
বিবাদী পক্ষের আইনজীবী শার্লট নিউয়েল দাবি করেছেন, ওই কথোপকথনটি ছিল মূলত ঘুমের ভান করার ফ্যান্টাসি নিয়ে, সত্যিকারের অসাড় অবস্থা নিয়ে নয়। আদালত জানতে পারে, ডেটিং অ্যাপের মাধ্যমে তাদের পরিচয় হয়েছিল এবং মূল ঘটনার আগে তাদের মধ্যে একাধিকবার সম্মতিক্রমে সম্পর্ক ছিল।
এছাড়া ডেভিডসনের বিরুদ্ধে ২০১৯ সালে থাইল্যান্ডে আরেক নারীকে ধর্ষণের চেষ্টা ও যৌন হয়রানির অভিযোগও রয়েছে। ওই ঘটনায় তিনি গোপনে আপত্তিকর ভিডিও ধারণ করেছিলেন বলে অভিযোগ। ভয়েউরিসম বা গোপনে দৃশ্য ধারণের অভিযোগে তিনি আগেই দোষ স্বীকার করেছিলেন, তবে ধর্ষণ ও হামলার অভিযোগ তিনি পুরোপুরি অস্বীকার করেছেন।
#SpandauBallet #RossDavidson #CourtCase #LondonNews #aknews #onebanglanews















