সাইফ হাসান: দক্ষিণ লন্ডনে ৫ বছরের এক শিশুর হ*ত্যার অভিযোগে অভিযুক্ত চালককে নির্দোষ ঘোষণা করেছে আদালত। ইলেকট্রিক গাড়িটি হঠাৎ নিজে থেকেই নড়াচড়া শুরু করায় শিশুটি মা\রা গেছে বলে চালক দাবি করেছিলেন। প্রসিকিউশন এটিকে চালকের ভুল বললেও জুরি তা নাকচ করে তাকে খালাস দিয়েছেন। এই রায়ে ভক্সওয়াগেন গাড়ির সফটওয়্যার নিরাপত্তা নিয়ে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে।
২০২২ সালের নভেম্বরে দক্ষিণ লন্ডনে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। ৫৩ বছর বয়সী আশেনাফি ডেমিসি তার ভক্সওয়াগেন আইডি.৪ গাড়িটি পার্ক করার অপেক্ষায় ছিলেন। হঠাৎ গাড়িটি সামনে লাফিয়ে ওঠে এবং প্রতিবেশী ফরিদ আমির নামের ৫ বছরের শিশুটি মারা যায়, পাশাপাশি চালকের নিজের ছেলেও গুরুতর আহত হয়।
আদালতে সরকারি পক্ষের বিশেষজ্ঞরা দাবি করেন, চালক ভুলবশত ব্রেকের বদলে এক্সেলেটরে চাপ দিয়েছিলেন। তবে ডেমিসি জানান, গাড়ির সেন্সর বা সফটওয়্যার ত্রুটির কারণে সেটি নিজে থেকেই নড়াচড়া শুরু করে। পুলিশ তদন্তকারী স্বীকার করেছেন যে তিনি কম্পিউটার বিশেষজ্ঞ নন, তাই সফটওয়্যার ত্রুটি বা যান্ত্রিক গোলযোগ তিনি ধরতে পারেননি।
দীর্ঘ পাঁচ ঘণ্টা আলোচনার পর জুরিরা চালক ডেমিসিকে নির্দোষ ঘোষণা করেন। রায় শুনে কান্নায় ভেঙে পড়েন তিনি এবং আদালতের কাঠগড়াতেই হাঁটু গেড়ে প্রার্থনা করেন। ভক্সওয়াগেন কোম্পানি এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি, তবে তাদের গাড়ির নিরাপত্তা ও সেন্সর ব্যবস্থা নিয়ে সাধারণ মানুষের মনে প্রশ্ন উঠেছে।
#InternationalNews #UKNews #CourtVerdict #CarAccident #aknews #onebanglanews















