জন্মহার বাড়াতে মরিয়া চীন জন্মনিয়ন্ত্রণসামগ্রীর ওপর বসাল ১৩ শতাংশ কর

63

সাইফ হাসান: জন্মহার বাড়াতে এবার জন্মনিয়ন্ত্রণসামগ্রীর ওপর ১৩ শতাংশ কর আরোপ করেছে চীন। ১ জানুয়ারি থেকে কার্যকর হওয়া এই নিয়মে শিশু পরিচর্যা সেবাগুলোকে করমুক্ত রাখা হয়েছে। গত তিন বছর ধরে দেশটিতে জনসংখ্যা কমতে থাকায় বেইজিং এমন কঠোর পদক্ষেপ নিয়েছে। তবে এই সিদ্ধান্তের ফলে অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ বাড়ার আশঙ্কা করছেন অনেক বিশেষজ্ঞ।

বেইজিং প্রশাসন নতুন ঘোষিত করব্যবস্থায় ১৯৯৪ সাল থেকে চালু থাকা অনেক করছাড় সুবিধা বাতিল করেছে। সরকারের মূল লক্ষ্য হলো তরুণ প্রজন্মকে বিয়ে এবং সন্তান জন্মদানে উৎসাহিত করা। ২০২৪ সালে চীনে মাত্র ৯৫ লাখ ৪০ হাজার শিশু জন্ম নিয়েছে যা গত এক দশকের মধ্যে সর্বনিম্ন।

নতুন এই নিয়মে কনডম ও জন্মনিয়ন্ত্রণ পিলসহ সব ধরনের সামগ্রীর দাম বাড়বে। হেনান প্রদেশের বাসিন্দা ড্যানিয়েল লু জানান যে তিনি আর সন্তান চান না এবং সামান্য দাম বাড়লে মানুষের অভ্যাসে খুব একটা পরিবর্তন আসবে না। অন্যদিকে শিয়ান শহরের বাসিন্দা রোজি ঝাও মনে করেন এই দাম বৃদ্ধি কম আয়ের মানুষের জন্য বিপজ্জনক হতে পারে।

জনমিতি বিশেষজ্ঞ ইয়ি ফুক্সিয়ান মনে করেন আবাসন মন্দা ও ঋণের বোঝা কমাতে বেইজিং কর আদায়ে বেশি গুরুত্ব দিচ্ছে। তবে হেনরিয়েটা লেভিন সতর্ক করে বলেন যে সরকার মানুষের ব্যক্তিগত সিদ্ধান্তে হস্তক্ষেপ করলে এই নীতির ফলাফল হিতে বিপরীত হতে পারে। চীনে গত বছর প্রায় এক ট্রিলিয়ন ডলার ভ্যাট আদায় হয়েছে যা মোট করের ৪০ শতাংশ।

#চীন #জন্মহার #অর্থনীতি #aknews #onebanglanews