সাইফ হাসান: সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে গভীর শোক জানিয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি বার্তার মাধ্যমে তিনি এই শ্রদ্ধা জানান। দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে খালেদা জিয়ার গণতন্ত্র রক্ষায় অবদানের কথা স্মরণ করেছেন হাসিনা। এই বরেণ্য রাজনৈতিক ব্যক্তিত্ব আজ মা\রা গেছে শুনে তিনি মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেছেন। শোকসন্তপ্ত পরিবারের প্রতিও তিনি গভীর সমবেদনা প্রকাশ করেন।
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন। আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এই শোকবার্তায় তিনি বলেন যে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে খালেদা জিয়ার অবদান অপরিসীম। শেখ হাসিনা মনে করেন যে তাঁর এই চলে যাওয়ার ফলে বর্তমান রাজনীতি ও বিএনপি নেতৃত্বের এক অপূরণীয় ক্ষতি হলো।
শেখ হাসিনা তাঁর বার্তায় খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন। একই সাথে তিনি বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং পরিবারের অন্য শোকসন্তপ্ত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। দেশের এই ক্রান্তিলগ্নে দুই শীর্ষ রাজনৈতিক নেত্রীর এমন শোক বিনিময় আলোচনার জন্ম দিয়েছে।
সাবেক প্রধানমন্ত্রীর প্রয়াণে শুধু শেখ হাসিনাই নন বরং তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয়ের পক্ষ থেকেও শোক জানানো হয়েছে। জয়ের ভেরিফায়েড ফেসবুক পেজেও খালেদা জিয়ার মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সহানুভূতি প্রকাশ করে একটি পোস্ট দেওয়া হয়েছে। ২০২৪ সালের ৫ আগস্ট এক গণ-অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতনের পর এই প্রথম তিনি খালেদা জিয়ার বিষয়ে কোনো বক্তব্য দিলেন।
#খালেদাজিয়া #শেখহাসিনা #বাংলাদেশ #রাজনীতি #শোক #aknews #onebanglanews















