সাইফ হাসান: বিবিসি-র এক জনপ্রিয় উপস্থাপকের কাছে শৈশবে ধ*র্ষণের শিকার হয়েছিলেন ইয়ান পিটার্স। দীর্ঘ ৫০ বছর ধরে এই গোপন কষ্টের বোঝা বয়ে বেড়িয়েছেন তিনি। মানসিক যন্ত্রণা থেকে মুক্তি পেতে তিনি পাহাড় চড়াকেই বেছে নেন নিজের বাঁচার পথ হিসেবে। শেষ পর্যন্ত ৭৭ বছর বয়সে এসে তিনি তার ওপর হওয়া সেই অপ*রাধের কথা প্রকাশ করেন। এখন তিনি অন্য ভুক্তভোগীদের জন্য সাহসের এক অনন্য উদাহরণ হয়ে দাঁড়িয়েছেন।
যুক্তরাজ্যের ৭৭ বছর বয়সী ইয়ান পিটার্স ৯ থেকে ১৩ বছর বয়সের মধ্যে সাপ্তাহিক নির্যাতনের শিকার হতেন। সেই সময়ে তিনি ওকহ্যাম্পটনের একটি বোর্ডিং স্কুলে পড়তেন। তার শিক্ষক জন আর্ল এই জঘন্য কাজ করতেন, যিনি পরে বিবিসির জনপ্রিয় অনুষ্ঠান জ্যাকানরির উপস্থাপক হিসেবে পরিচিতি পান।
দীর্ঘ অর্ধশতাব্দী এই ট্রমা গোপন রাখার পর ২০১৫ সালে ইয়ান পুলিশের কাছে মুখ খোলেন। তার অভিযোগের ভিত্তিতে ২০১৭ সালে ৮৭ বছর বয়সী জন আর্লকে চার বছরের কারাদণ্ড দেওয়া হয়। ইয়ান জানান যে এই দীর্ঘ সময়ে পাহাড় এবং পর্বত জয় করার নেশাই তাকে মানসিকভাবে সুস্থ রাখতে সাহায্য করেছে।
ইয়ান তার জীবনের এই সংগ্রামের গল্প নিয়ে দ্য করিডোর নামের একটি বই লিখেছেন যা সম্প্রতি সাহিত্য পুরস্কার জিতেছে। তিনি বলেন যে খাড়া পাহাড়ের গায়ে বেঁচে থাকার লড়াই করার সময় পেছনের তিক্ত স্মৃতি মনে আসত না। তার মতে পাহাড় চড়াই ছিল তার টিকে থাকার প্রধান কৌশল।
তিনি আক্ষেপ করে বলেন যে তার এক বন্ধুও একই ব্যক্তির কাছে নির্যাতিত হয়েছিলেন কিন্তু তিনি মানসিকভাবে সুস্থ হতে পারেননি। ইয়ান এখন চান তার গল্প শুনে অন্য ভুক্তভোগীরাও যেন লজ্জা কাটিয়ে সাহায্যের জন্য এগিয়ে আসে। বর্তমানে তিনি উত্তর ডেভন উপকূলে সস্ত্রীক বসবাস করছেন।
#বিবিসিনিউজ #মানবাধিকার #লন্ডননিউজ #অনুপ্রেরণা #বিজেতা
#aknews #onebanglanews















