সাইফ হাসান: নাইজেরিয়ায় খ্রিষ্টান সম্প্রদায়ের ওপর নির্যাতন বন্ধে ব্যর্থতার অভিযোগ তুলে বড়দিনে ভয়াবহ হা*মলার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন সেখানে খ্রিষ্টানদের নির্মমভাবে হ*ত্যা করা হচ্ছে যা অনেক বছর দেখা যায়নি। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে উত্তর নাইজেরিয়ায় আইএসের আস্তানা লক্ষ্য করে মার্কিন বিমান বাহিনী শক্তিশালী আ*ঘাত হেনেছে। তবে ট্রাম্পের এই পদক্ষেপ নিয়ে খোদ নাইজেরিয়া সরকারের ভেতরেও ভিন্ন মত দেখা দিয়েছে। হোয়াইট হাউস থেকে জানানো হয়েছে সামনে এ ধরনের আরও বড় হা*মলা আসতে পারে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিবৃতিতে জানিয়েছেন যে নাইজেরিয়ায় আইএসের সন্ত্রাসীরা নিরপরাধ খ্রিষ্টানদের লক্ষ্য করে নৃশংস কার্যক্রম চালাচ্ছে। তিনি ক্ষমতায় আসার পর থেকেই বিশ্বজুড়ে এমন বেশ কিছু হামলার নির্দেশ দিয়েছেন। যদিও নির্বাচনী প্রচারের সময় তিনি বলেছিলেন আমেরিকাকে অন্তহীন যুদ্ধ থেকে বের করে আনবেন কিন্তু নাইজেরিয়ার বর্তমান পরিস্থিতি তাকে এই সামরিক পদক্ষেপ নিতে বাধ্য করেছে।
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে নাইজেরিয়া সরকারের সঙ্গে সমন্বয় করেই এই অভিযান চালানো হয়েছে। দেশটির প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ সামাজিক যোগাযোগ মাধ্যমে আরও হামলার ইঙ্গিত দিয়েছেন। নাইজেরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ইউসুফ তুগার একে একটি যৌথ অভিযান হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন মুসলিম সংখ্যাগরিষ্ঠ সোকোটো রাজ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে যা মূলত জঙ্গিবাদ দমনের অংশ।
নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা টিনুবু অবশ্য দাবি করেছেন তার দেশে সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। তিনি মনে করেন নাইজেরিয়াকে ধর্মীয় সহনশীলতাহীন দেশ হিসেবে উপস্থাপন করা মোটেও ঠিক নয়। বিশ্লেষকদের মতে এই সংঘাত কেবল ধর্মীয় কারণে নয় বরং জমি ও পানির দখল নিয়ে পশুপালক এবং কৃষকদের দীর্ঘদিনের বিরোধের ফল। এছাড়া পাদ্রি অপহরণের ঘটনাগুলো অনেক ক্ষেত্রে মুক্তিপণের জন্য করা হয়ে থাকে।
দীর্ঘদিন ধরে আমেরিকার রক্ষণশীল খ্রিষ্টান গোষ্ঠীগুলো নাইজেরিয়ায় ধর্মীয় নির্যাতনের অভিযোগ করে আসছিল। ট্রাম্পের এই পদক্ষেপকে তাদের দীর্ঘদিনের লবিংয়ের বড় জয় হিসেবে দেখা হচ্ছে। নাইজেরিয়াকে ইতোমধ্যে বিশেষ উদ্বেগের দেশ হিসেবে তালিকাভুক্ত করেছে ওয়াশিংটন। এই বিমান হামলার পর আফ্রিকার এই দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা এবং আন্তর্জাতিক সম্পর্ক নতুন মোড় নিতে পারে বলে ধারণা করা হচ্ছে।
#নাইজেরিয়া #ডোনাল্ডট্রাম্প #আন্তর্জাতিকনিউজ #যুক্তরাষ্ট্র #বিস্ফোরণ
#aknews #onebanglanews















