বয়স ৬০, বিয়ে ০, প্রেমিকা ৬, বিলাসবহুল গাড়ি ১৩, মোট সম্পদ কত

206

সাইফ হাসান: বলিউডের মোস্ট এলিজিবল ব্যাচেলর সালমান খান পা দিলেন ষাট বছরে। এখনো তার বিয়ে করা হয়নি তবে জীবনে এসেছে ছয়জন প্রেমিকা। বিলাসবহুল ১৩টি গাড়ি আর হাজার কোটি টাকার মালিক এই মেগাস্টার। বয়স বাড়লেও পর্দায় তার রোমান্টিক আবেদন এখনো কমেনি বিন্দুমাত্র। ভক্তদের মনে প্রশ্ন এখন ভাইজানের মোট সম্পদের পরিমাণ আসলে কত।

বলিউড সুপারস্টার সালমান খান তার ৬০তম জন্মদিন পালন করেছেন। ক্যারিয়ারের শুরু থেকেই তার ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। শাহীন জাফরি থেকে শুরু করে সঙ্গীতা বিজলানি, ঐশ্বরিয়া রাই এবং ক্যাটরিনা কাইফের মতো সুন্দরীদের সঙ্গে তার নাম জড়িয়েছে। তবে এতগুলো প্রেমের গুঞ্জন থাকলেও তিনি এখনো বিয়ের পিঁড়িতে বসেননি।

গাড়ির প্রতি বিশেষ ঝোঁক রয়েছে এই অভিনেতার। তার সংগ্রহে বর্তমানে ১৩টি বিলাসবহুল গাড়ি রয়েছে যার মধ্যে রেঞ্জ রোভার ভোগ এবং মার্সিডিজ মেব্যাক উল্লেখযোগ্য। নিরাপত্তার খাতিরে তিনি প্রায়ই বুলেটপ্রুফ গাড়ি ব্যবহার করে থাকেন। এছাড়া মুম্বাইয়ের গ্ল্যালাক্সি অ্যাপার্টমেন্টের পাশাপাশি পানভেলেও তার বিশাল ফার্মহাউস রয়েছে।

২০২৫ সালের তথ্য অনুযায়ী সালমান খানের মোট সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৯০০ কোটি টাকা। প্রতি সিনেমায় ১০০ কোটি টাকার বেশি পারিশ্রমিক এবং বিগ বসের মতো শো থেকে তার বড় অংকের আয় হয়। বিইং হিউম্যান ব্র্যান্ডের ব্যবসা এবং বিভিন্ন বিজ্ঞাপন থেকেও তিনি প্রতি বছর বিপুল অর্থ উপার্জন করেন।

#সালমানখান #বলিউডনিউজ #বিনোদন #ভাইজান #aknews #onebanglanews