নির্বাচনী এলাকায় দীর্ঘ একমাস পর গেলেন মুশফিকুর রহমান

246

ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা :ব্রাহ্মণবাড়িয়া-৪ কসবা আখাউড়া আসনের বিএনপি’র প্রাথমিক মনোনীত প্রার্থী মুশফিকুর রহমান দীর্ঘ প্রায় এক মাস পর তার নির্বাচনী এলাকায় গিয়েছে।

নভেম্বরের প্রথমে বিএনপি’র প্রাথমিক মনোনয়ন ঘোষণার পর মাত্র ২ দিন তার নির্বাচনী এলাকায় গিয়েছিলেন মুশফিকুর রহমান। এর প্রায় দীর্ঘ একমাস পর ১ ডিসেম্বর সোমবার নিজ এলাকায় এসেছেন এক ইউনিয়ন চেয়ারম্যানের জানাজার নামাজে অংশগ্রহণ করতে।

বার্ধক্য পীড়িত মুশফিকুর রহমান জানাযার নামাজ আদায়ের সময় অন্য একজনের হাতে ভর করে দাঁড়িয়ে জানাজার নামাজ আদায় করতে দেখা গেছে। অসুস্থতার কারণে তিনি দাঁড়িয়ে থাকতে পারেন নি। জানাজার নামাজ শেষ করে তিনি দ্রুত আবার ঢাকার চলে আসেন।

মুশফিকুর রহমানকে পিছন থেকে একজন ধরে থাকতে দেখা যাচ্ছে

দীর্ঘ ১৭ বছর কসবা আখাউড়ায় অনুপস্থিত ছিলেন কানাডা প্রবাসী নাগরিক মুশফিকুর রহমান। বর্তমানে তার বার্ধক্যজনিত নানাবিধ শারীরিক অসুস্থতা ও মানসিক ভারসাম্যহীনতার কারণে এরই মধ্যে অসংলগ্ন কথা বলে সর্বমহলের সমালোচিত হয়েছেন। ফলে জামায়াতসহ বিএনপির বিরোধীরা তাকে অসুস্থ প্রার্থী বলে প্রচারনা করে আসছে। প্রাথমিক মনোনয়ন প্রাপ্তির আগে এবার বিএনপির নির্বাচনী প্রার্থী হিসেবে কোনরূপ আলোচনা ছিলেন না মুশফিকুর রহমান।

মুশফিকুর রহমান কসবা আখাউড়া থেকে বিএনপির প্রাথমিক মনোনয়ন পেয়েও নির্বাচনী এলাকা ফেলে রেখে ঢাকার তার গুলশান বাসায় অবস্থান করছেন।

রাজনৈতিক বিশ্লেষকরা ধারণা করছেন মুশফিকুর রহমানকে বিএনপির চূড়ান্ত মনোনয়ন প্রদানের ব্যাপারে দলের পক্ষ থেকে নিরুৎসাহিত করা হয়েছে। বিধায় তিনি আর নির্বাচনী এলাকায় যাচ্ছেন না। সাম্প্রতিক ঘটনাবলীতে এর বেশকিছু ইঙ্গিত মিলেছে।

গত ২৭ নভেম্বর তিনি তার গুলশান বাসায় সাক্ষাৎ প্রার্থীদের সাথে কসবা আখাউড়ার নির্বাচনী মাঠ থেকে নিজকে প্রত্যাহারের সুরে বলেন, আমি নির্বাচন করতে চাই নি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোনো টাকা পয়সা দলের জন্য খরচ করতে পারবো না। এই বয়সে গ্রামে গ্রামে গিয়ে ভোট চাইতে পারবো না। আপনারা নির্বাচন করবেন। আমি কানাডায় বসবাস করি। নির্বাচনে পরাজিত হলে, আবার কানাডা চলে যাবো। সেই ভালো, মেয়ে নাতনি নিয়ে বিদেশে আছি, আমার পরিবার নিয়ে সুখে আছি।

উল্লেখ্য, কসবা আখাউড়া বিএনপির ত্যাগী নেতাকর্মীরা দাবি করেন, কসবা আখাউড়ায় ২০০১ থেকে আজ পর্যন্ত এটাই মুশফিকুর রহমানের প্রথম কোন জানাযায় অংশগ্রহণের রেকর্ড! আজকের আগে কখনোই তিনি কোন জানাজায় অংশগ্রহণ করননি।
ত্যাগী কর্মীরা আরো দাবী করেন, বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে একবারের জন্যও তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি চাননি বা জনাব তারেক রহমানের উপর যে ধরনের অত্যাচার অবিচার হয়েছে তার কোন প্রতিবাদ করেন নি। এমনকি কোন বিবৃতি দেয়ার রেকর্ড ও মুশফিকুর রহমানের রাজনৈতিক ঝুলিতে নেই।