ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা: ব্রাহ্মণবাড়িয়া-৪ কসবা আখাউড়ার বিএনপি’র প্রাথমিক মনোনয়ন প্রাপ্ত বার্ধক্যপীড়িত মুশফিকুর রহমানকে নিয়ে উক্ত আসনে জামাত মনোনীত প্রার্থী আতাউর রহমান কঠোর সমালোচনা করেছেন। অন্যান্য দলের প্রার্থীরাও বিএনপির মনোনীত প্রার্থীকে অচল প্রার্থী হিসেবে কটাক্ষ করে বক্তব্য দিচ্ছেন।
নির্বাচনী সভায় বক্তব্যকলে জামায়াত প্রার্থী আতাউর রহমান বলেন, মুশফিকুর রহমান এখন অযোগ্য ও অচল প্রার্থী। কসবা আখাউড়ার জনগণ কখনোই তাকে ভোট দিবেন না। তিনি আরও বলেন, “(বিএনপি’র প্রার্থী) মুশফিকুর রহমান চলতে পারেন না, তিনি ভালোভাব কথা বলতে পারেন না, যিনি মানুষের হাত ধরে চলতে হয়। তিনি কিভাবে মানুষের সেবা করবেন? মানুষের পাশে কিভাবে দাঁড়াবেন? এদেশের মানুষ এখন তরুণ প্রজন্মের নেতৃত্বে বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখে।”
এভাবে অন্যান্য দলের প্রার্থীরাও বিএনপির মনোনীত প্রার্থীর শারীরিক ও মানসিক অক্ষমতাকে কেন্দ্র করে বিএনপিকে রাজনৈতিকভাবে ঘায়েল করার চেষ্টা করছে।
ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা–আখাউড়া) আসনে বিএনপি ঘোষিত প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত বয়োজ্যেষ্ঠ মুশফিকুর রহমানকে ঘিরে এখন দেশজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। আর এমন প্রার্থী নিয়ে কসবা আখাউড়া বিএনপি নেতা কর্মীদের মধ্যে চলছে হৃদয়ের রক্তক্ষরণ। বিগত ১৬ বছর ধরে কসবা আখাউড়ায় মুশফফিকুর রহমানের অনুপস্থিতি, তার বয়সজনিত নানা সীমাবদ্ধতা এবং রাজনৈতিক গতিশীলতার অভাবকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে তাঁকে নিয়ে ব্যাপক সমালোচনা ও ট্রল চলছে, যা স্বাভাবিকভাবেই স্থানীয় জনগণের হতাশা আরও বাড়িয়ে তুলছে। এতে জামাত সমর্থকরা বিএনপির বিরুদ্ধে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে।
এমতাবস্থায় বিএনপির ভেতর–বাহিরে অনেকেই মনে করছেন—এখনই সময় বিএনপির সঠিক, সময়োপযোগী এবং বাস্তবধর্মী সিদ্ধান্ত নেওয়ার। নয়তো ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে বিএনপির ব্যাপক ভরাডুবি হবে।















