সম্ভাবনাময় প্রার্থী: কসবা-আখাউড়ার দুর্দিনের কান্ডারি কবীর আহমেদ ভূঁইয়া

928

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের ভীড় আস্তে আস্তে বাড়ছে। সুসময়ের কোকিল হয়ে প্রায় ডজন খানেক প্রার্থী বিগত এক বছরে উঁকি ঝুঁকি দিচ্ছেন। অথচ বিএনপি’র দুর্দিনে এলাকার নির্যাতিত নিপীড়িত নেতাকর্মীদের পাশে তাদের কেউ ছিলেন না। অনলাইন অফলাইন ঘেটেও তাদের কার্যক্রম গুলো খুঁজে পাওয়া যাচ্ছে না। ১/১১এর পর দেশ ছেড়েছিলেন কয়েকজন।  আর ২০১৮ সালের পর বাকীরা কসবা আখাউড়া বাসীদের পরিত্যাগ করেছিলেন স্থায়ীভাবে।

তবে হ্যাঁ; দলের সেই দুর্দিনেও কসবা আখাউড়া বাসীদের পাশে ছিলেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও এলাকাবাসীর সর্বোচ্চ জনপ্রিয় একজন নেতা আলহাজ্ব কবীর আহমেদ ভূঁইয়া। জীবন-মৃত্যু হাতের মুঠোয় ভরে তার অকুতোভয় নেতৃত্বে হাল ধরেছিলেন কসবা আখাউড়ার।

দলের দুর্দিনের নির্যাতিত ও ত্যাগী নেতা আলহাজ্ব কবির আহমেদ ভূঁইয়া রাজনৈতিক প্রতিকূলতা, গ্রেপ্তার, নির্যাতন ও গুমের মতো ভয়াবহ অভিজ্ঞতার মধ্য দিয়েও তিনি বিএনপির আদর্শ ও রাজনীতিতে অবিচল থেকেছেন ও তৃণমূলের সাথে থেকে কাজ করে গেছেন।

দলের কঠিন সময়ে তৃণমূল নেতাকর্মীদের পাশে থেকে সাহস জুগিয়েছেন এই নিবেদিতপ্রাণ নেতা। কসবা ও আখাউড়া জুড়ে তিনি বিএনপির তৃণমূল সংগঠনকে নতুন করে উজ্জীবিত করছেন। স্থানীয় নেতাকর্মীরা তাকে ভালোবেসে বলেন— “দুর্দিনের কান্ডারি”।

দীর্ঘ রাজনৈতিক জীবনে আলহাজ্ব কবির আহমেদ ভূঁইয়া বিএনপির বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেছেন। গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের একজন অগ্রণী মুখ হিসেবে দুঃসময়ে দলীয় কার্যক্রম চালিয়ে গেছেন নির্ভীকভাবে।

বর্তমানে তার নেতৃত্বে কসবা-আখাউড়ার বিএনপি ও অঙ্গ সংগঠনগুলো নতুন উদ্যমে সংগঠিত হয়েছে। তৃণমূলের মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক এবং সৎ, ত্যাগী ও মানবিক রাজনৈতিক চেতনার জন্য এলাকাবাসীর কাছে তিনি একজন গ্রহণযোগ্য নেতা হিসেবে পরিচিত।

দলের স্থানীয় নেতারা জানান, আলহাজ্ব কবির আহমেদ ভূঁইয়ার সক্রিয় নেতৃত্বে বিএনপি কসবা-আখাউড়া অঞ্চলে আবারও শক্ত ভিত্তি ফিরে পাচ্ছে। আসন্ন জাতীয় নির্বাচনে তিনি বিএনপির অন্যতম সম্ভাবনাময় প্রার্থী হিসেবে বিবেচিত হচ্ছেন।

তার অনুসারীরা বলেন —
“দুর্দিনে আমাদের পাশে ছিলেন, এখনো আছেন আশার প্রতীক হিসাবে —আমাদের আলহাজ্ব কবির আহমেদ ভূঁইয়া।”

আলহাজ্ব কবীর আহমেদ ভূঁইয়ার রাজনৈতিক আখ্যান সাহসিকতায় পরিপূর্ণ এক রাজনৈতিক নেতৃত্বের গল্প। তাই বিএনপি’র দুর্দিনের কান্ডারীকে নেতাকর্মীরা ও কসবা আখাউড়ার ভোটাররা জাতীয় সংসদে তাদের প্রতিনিধি হিসেবে দেখতে চান। কসবা-আখাউড়া বাসিরা চান কবীর আহমেদ ভূঁইয়া শুধু এমপিই হবেন না; ব্রাহ্মণবাড়িয়া জেলার  উন্নয়নের সঠিক রোডম্যাপও তার হাতে ধরে বাস্তবায়িত হবে।