ঢাকা সংবাদদাতা: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৬ আসনের ৪২ নং ওয়ার্ডে বিএনপি আয়োজিত ধানের শীষ মার্কার পক্ষে জনসংযোগ ও প্রচারণা অনুষ্ঠিত হয়। ১৪ অক্টোবর বুধবার ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির দিকনির্দেশনায় সূত্রাপুর থানার অন্তর্ভুক্ত ৪২নং ওয়ার্ড বি এন পি আয়োজিত ধানের শীষের পক্ষে এ নির্বাচনী প্রচারণায় বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। প্রচারণা শেষে সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি নেতা নাজমুল হোসেন রনি ও ৪২ নং ওয়ার্ডের সিনিয়র সহসভাপতি বিএনপি নেতা শাকিল আহমেদ ফয়সাল।
বক্তব্যকালের নাজমুল হোসেন রনি বলেন, নির্বাচনে বিএনপির পক্ষে সারাদেশে গণজোয়ার সৃষ্টি করতে হবে”- এটি এখন সময়ের দাবি।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। ভোটের মাঠে সফল হতে হলে জনগণের মধ্যে ব্যাপক গণজোয়ার সৃষ্টি করতে হবে ও যুগোপযোগী কর্মসূচি হাতে নিতে হবে।
উপস্থিত বিএনপি নেতৃবৃন্দ বলেন, গণমানুষের ভোটাধিকার পুনরুদ্ধার, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং দেশের চলমান সংকট থেকে উত্তরণে জনগণকে ঐক্যবদ্ধ রাখতে হবে। এজন্য তৃণমূল থেকে শুরু করে সর্বস্তরের জনগণকে বিএনপির সঙ্গে নিতে হবে। বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঘরে ঘরে গিয়ে দলীয় প্রার্থীদের পক্ষে জন সমর্থন গড়ে তুলতে হবে।















