বিজ্ঞাপনী সংস্থা বার্বের সদস্য হল এনটিভি

1032

ওয়ানবাংলানিউজ: মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধকে ধারণ করে এনটিভি একঝাঁক তরুণ নিয়ে ইউরোপ সহ বিশ্বের অগনিত দর্শকের কাছে বস্তুনিষ্ঠসংবাদ ও মানসম্মত অনুষ্ঠান তুলে ধরছে। আদর্শ, নীতি, সর্বোচ্চ পেশাদারিত্বকে প্রাধান্য দিয়ে প্রচার করা হচ্ছে সংবাদ ও অনুষ্ঠান। এনটিভির বিভিন্ন সাফল্য নিয়ে এনটিভি ইউরোপের প্রধান কার্য্যালয়ে অনুষ্ঠিত হয়েছে মিট দ্যা প্রেস ও এনটিভি প্রতিনিধি সম্মেলন। মঙ্গলবার অনুষ্ঠিত বিশেষ এই অনুষ্ঠানে বাংলা মিডিয়ার প্রতিনিধিবৃন্দ, কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ য্ক্তুরাজ্যের বিভিন্ন এলাকায় কর্মরত এনটিভির প্রতিনধিরা।

আতাউল্লা ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠিত মিট দ্যা প্রেস অনুষ্ঠানের শুরুতে এনটিভির সফলতা এবং আরো নতুন নতুন অনুষ্ঠানমালার পরিকল্পনার কথা উল্লেক করে বক্তব্য রাখেন এনটিভি ইউরোপের সিইও সাবরিনা হোসাইন, ডিরেক্টর মোস্তফা সরওয়ার, প্রেসক্লাবের সভাপতি সৈয়দ নাহাস পাশা, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার সাবিনা আক্তার, কাউন্সিলর মতিনুজ্জামান, কাউন্সিলর আয়েশা চৌধুরী, সাংবাদিক মাহবুবুর রহমান, বাংলাদেশ বিমানের কান্ট্রি ম্যানেজার শফিকুল ইসলাম, জেএমজি কার্গোর স্বত্বাধিকারী মনির আহমেদ, একাউন্ট্যান্ট মাহবুব মুরশিদ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে জানানো হয় ১লা নভেম্বর বার্বের সদস্য হওয়ার পর এক মাসের মধ্যেই এশিয়ান ভিওয়ার্স টিভি চ্যানেল গুলোর মধ্যে এনটিভি অর্জন করেছে এক বিরাট সাফল্য। সময়ের সাথে আগামীর পথে’ এই স্লোগানে বাংলা ভাষা আর সংস্কৃতিকে ধারণ করে ইউরোপ সহ বিশ্বের অগনিত দর্শকদের মাঝে ইতিমধ্যে অনত্যম শ্রেষ্ঠত্ব অর্জনের স্বাক্ষর রেখে চলছে চ্যানেলটি ।

NTV Europe Press conference

বিজ্ঞাপনী সংস্থা বার্বের সদস্য হল এনটিভিhttp://www.onebanglanews.com/?p=23105&preview=true

Posted by onebanglanews.com on Wednesday, 6 December 2017