বিএনপি নেতা আলতাফ হোসেনকে আত্মসমর্পণের নির্দেশ

1105

ঢাকা সংবাদদাতা: বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলায় বিএনপি’র ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরীকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আজ বুধবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে হাইকোর্ট বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলা বাতিল প্রশ্নে জারি করা রুল খারিজ করে দেন। আদালতে আলতাফ হোসেনের পক্ষে ছিলেন ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন এবং দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশিদ আলম খান। ২০০৮ সালের ২৬শে ফেব্রুয়ারি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এবং তার মন্ত্রিসভার ১০ সদস্যসহ ১৬ জনের বিরুদ্ধে বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলা দায়ের করা হয়।