কলচেস্টারে রেস্টুরেন্ট ব্যবসায়ীদের মতবিমিনয় ও ডিনার পার্টি (ভিডিওসহ)

রেস্টুরেন্টে স্টাফ সংকট মোকাবেলায় তরুণ প্রজন্মকে আকৃষ্ট করতে হবে

2197

ওয়ানবাংলানিউজ: এসেক্স এর রেস্টুরেন্ট ব্যবসায়ীদের সম্মানে কলচেস্টারে এক মতবিনিময় সভা ও ডিনার পার্টি সম্পন্ন হয়েছে সোমবার রাতে। এতে এত এলাকার বিপুল সংখ্যক ব্যবসায়ী অংশনেন। মতবিনিময় সভায় রেস্টুরেন্ট ব্যবসার বর্তমান সংকটময় মুহুর্তে করনীয়, নতুন প্রজন্মকে এ ব্যবসার সাথে সম্পৃক্ত করতে ব্যবসার সময়সূচি ও বেনুতে পরিবর্তন আনা, মেইনস্ট্রিম ব্যবসার সাথে সমন্নয় করে তরুন প্রজন্মকে আকৃষ্ট করার উপর গুরুত্ব দেয়া হয়।


বিশিষ্ট ব্যবসায়ী ও কমিউনিটি ব্যক্তিত্ব ইশতিয়াক হোসেন দুদুর আমন্ত্রনে অনুষ্ঠিত মতবিনিময় সভা পরিচালনা করেন প্রবীন ব্যবসায়ী শেখ আব্দুল খালিক।
সভায় এসেক্স এর রেস্টুরেন্ট ব্যবসায়ীদের সাথে আরো বেশি যোগাযোগ ও সমন্নয়নের উপর গুরুত্ব দেয়া হয়। এসময় আরো বক্তব্য রাখেন প্রবীন ক্যাটারার্স সিরাজ আলী, তওরিছ মিয়া, মিছবাহ উদ্দিন, নিজাম উদ্দিন নজরুল, এলাইছ মিয়া কামালী, সৈয়দ ওয়াহিদুল হাসান, দিলোওয়ার আহমেদ, নাজ আহমেদ, মজির উদ্দিন, আব্দুল হক, বদরুল উদ্দীন রাজু, আফজল হোসেন, এম এ হক, আলতাফ হোসেন, জাবেদ আহমেদ, বুরহান উদ্দনি বাবুল, বাহার উদ্দিন টনি, আব্দুর রহিম রঞ্জু, নজরুল ইসলাম রাজু, তারেক রহমান তুহীন প্রমুখ।
মতবিনিময় সভার শেষ পর্যায়ের বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত।

Calchaster Business man

কলচেস্টারে রেস্টুরেন্ট ব্যবসায়ীদের মতবিমিনয় ও ডিনার পার্টি

Posted by onebanglanews.com on Tuesday, 5 December 2017