সাইফ হাসান: লন্ডন থেকে চাঞ্চল্যকর খবর! ব্রিটিশ পুলিশ গত ৩ মে চার ইরানি নাগরিককে সন্ত্রাসী হামলার পরিকল্পনার সন্দেহে গ্রেপ্তার করেছে। জানা গেছে, তাদের টার্গে�WorkerThreadPoolট ছিল কেনসিংটনের ইসরায়েলি দূতাবাস। শনিবার পুলিশ জানিয়েছে, এই চারজনকে আগামী ১৭ মে পর্যন্ত হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হবে।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন উইল্টশায়ারের সুইন্ডনের একজন ২৯ বছর বয়সী, পশ্চিম লন্ডনের একজন ৪৬ বছর বয়সী, গ্রেটার ম্যানচেস্টারের স্টকপোর্টের এজন ২৯ বছর বয়সী এবং রোচডেলের একজন ৪০ বছর বয়সী। এছাড়া ম্যানচেস্টারের একজন ২৪ বছর বয়সী ব্যক্তিকেও গ্রেপ্তার করা হয়েছিল, তবে তাকে পুলিশ অ্যান্ড ক্রিমিনাল এভিডেন্স অ্যাক্টের আওতায় জামিনে মুক্তি দেওয়া হয়েছে।
মেট্রোপলিটন পুলিশের কাউন্টার-টেররিজম কমান্ডের প্রধান কমান্ডার ডমিনিক মারফি বলেন, “এটি একটি জটিল এবং গুরুত্বপূর্ণ তদন্ত। আমরা জনগণের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছি।” তিনি আরও বলেন, “অনুগ্রহ করে কোনো অপ্রমাণিত তথ্য ছড়াবেন না। আমরা যথাসময়ে বিস্তারিত জানাব।” তবে পুলিশ এখনও হামলার টার্গট সম্পর্কে স্পষ্টভাবে কিছু জানায়নি।
পুলিশ জানিয়েছে, গ্রেটার ম্যানচেস্টার, লন্ডন এবং সুইন্ডনের বিভিন্ন ঠিকানায় তল্লাশি চলছে। এই ঘটনায় স্থানীয় পুলিশের সঙ্গে সমন্বয় করে কাজ করছে মেট্রোপলিটন পুলিশ। মারফি জনগণের প্রতি সতর্ক থাকার এবং কোনো সন্দেহজনক কিছু দেখলে পুলিশকে জানানোর আহ্বান জানিয়েছেন।
এদিকে, একই তদন্তের অংশ হিসেবে শুক্রবার উত্তর লন্ডনে আরেক ইরানি ব্যক্তিকে “বিদেশি শক্তির হুমকি কার্যকলাপ” সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে গত সপ্তাহান্তে উত্তর লন্ডনে তিনজন ইরানি নাগরিককে জাতীয় নিরাপত্তা আই¨২০২৩-এর আওতায় গ্রেপ্তার করা হয়।
এই ঘটনা ব্রিটেনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। পুলিশের তৎপরতা এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই গ্রেপ্তারগুলো সম্ভব হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে এই ঘটনার পেছনে ইরানের কোনো সরাসরি সংশ্লিষ্টতা আছে কিনা, তা এখনও পরিষ্কার নয়।
এই প্রতিবেদনের সূত্র: The Guardian















