যৌন নির্যাতনের সময় হত্যা: ব্রিটিশ নারীর ১৭ বছরের জেলের আপিল খারিজ!

145

সাইফ হাসান: যুক্তরাজ্যের পিটারবরোতে একটি হৃদয়বিদারক ঘটনায় মার্টিনা ওগোনোস্কা নামে এক নারী, যিনি যৌন নির্যাতনের সময় একজন পুরুষকে ছুরিকাঘাতে হত্যা করেছিলেন, তার ১৭ বছরের কারাদণ্ডের বিরুদ্ধে আপিলে হেরে গেছেন। এই ঘটনা এবং এর বিচার নিয়ে নারী নির্যাতন ও বিচার ব্যবস্থার নানা প্রশ্ন উঠেছে।

২০১৮ সালে পিটারবরোর একটি কার পার্কে ১৮ বছর বয়সী মার্টিনা ওগোনোস্কা ২৩ বছর বয়সী ফিলিপ জাস্কিউইচ নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেন। মার্টিন¾জানান, তিনি নিজের সুরক্ষার জন্য ছুরি বহন করতেন। বিচারে প্রকাশ পায়, ফিলিপ তাকে যৌন নির্যাতন ও সহিংসতার চেষ্টা করেছিলেন। তবে, বিচারক ফারেল কিউসি বলেন, মার্টিনার এই হত্যা আত্মরক্ষার মধ্যে পড়ে না, কারণ তিনি ঘটনাস্থলে ছুরি নিয়ে গিয়েছিলেন। ২০১৯ সালে কেমব্রিজ ক্রাউন কোর্টে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়, যার ন্যূনতম মেয়াদ ১৭ বছর।

শুক্রবার (৯ মে ২০২৫) আপিল কোর্ট মার্টিনার আপিল খারিজ করে দেয়। তার আইনজীবীরা দাবি করেছিলেন, সাজা ১২ থেকে ১৩ বছরে নামিয়ে আনা উচিত। কিন্তু লর্ড জাস্টিস স্টুয়ার্ট-স্মিথ বলেন,“বিচারকের রায়ে এটি একটি গুরুতর অপরাধ, এবং সাজা অতিরিক্ত কঠিন নয়।” তিনি আরও বলেন, বিচারক ফারেল মার্টিনার ব্যক্তিগত দুর্বলতা ও মানসিক সমস্যার কথা বিবেচনা করে সাজা ২৫ বছর থেকে কমিয়ে ১৭ বছর করেছিলেন।

মার্টিনার জীবন ছিল কঠিন। ২০১৫ সালে, ১৪ বছর বয়সে তিনি ধর্ষণের শিকার হন, যা তার মানসিক স্বাস্থ্যে গভীর প্রভাব ফেলে। তিনি পোস্ট-ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারে (পিটিএসডি) ভুগছিলেন। কিন্তু বিচারে প্রমাণিত হয়, তার অভিযোগকৃত ধর্ষণের ঘটনাটি সম্মতিসূচক ছিল। এই রায় নিয়ে নারী অধিকার সংগঠন ‘জাস্টিস ফর উইমেন’ প্রশ্ন তুলছে। তারা বলছে, মার্টিনা ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছেন।

বিচারক ফারেল বলেন, “মার্টিনা পোল্যান্ড থেকে ১২ বছর বয়সে যুক্তরাজ্যে এসেছিলেন। স্কুলে তিনি বুলিংয়ের শিকার হন, সন্তান জন্মের পর পোস্ট-নেটাল ডিপ্রেশনে ভুগেন এবং সমাজে মানিয়ে নিতে কষ্ট পান। এসব কারণে তার মানসিক কষ্ট বেড়েছিল।” তবে এটি হত্যার দায় কমানোর জন্য যথেষ্ট নয় বলে রায় দেওয়া হয়।

এই ঘটনা নিয়ে সমাজে নারী নিরাপত্তা ও বিচার ব্যবস্থার কার্যকারিতা নিয়ে আলোচনা চলছে। মার্টিনার মতো নারীরা কীভাবে ন্যায়বিচার পাবেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

এই পরতিবেদনের সূত্র: The Guardian