মোরগের ডাকে পাড়ার নিদ্রা ভাঙায়: হ্যারল্ড ব্রাউনের ৪ হাজার পাউন্ড জরিমানা!

220

সাইফ হাসান: যুক্তরাজ্যের হ্যাম্পশায়ারের নিউ ফরেস্ট এলাকায় একটি মোরগের ডাকে কারণে প্রতিবেশীদের ঘুম হারাম হয়ে গিয়েছিল। মোরগের মালিক হ্যারল্ড ব্রাউনের বিরুদ্ধে অভিযোগ উঠে যে তার পোষা মোরগ প্রতিদিন ভোর ৫টা থেকে ডাকেছে, যা পাড়ার মানুষের জন্য অসহনীয়। এই ঘটনায় নিউ ফরেস্ট জেলা কাউন্সিল (এনএফডিসি) তাকে প্রায় ৪ হাজার পাউন্ড জরিমানা করেছে।

২০২২ সালের অক্টোবরে প্রথমে আটটি পরিবার হ্যারল্ডের মোরগের ডাকের বিরুদ্ধে অভিযোগ করে। ডিসম্বরে তাকে মোরগের শব্দ কমানোর জন্য নোটিশ দেওয়া হয়। কিন্তু তিনি তা আমলে নেননি। ২০২৩ সালে অভিযোগকারী পরিবারের সংখ্যা বেড়ে ১২-তে পৌঁছায়। এরপর ২০২৪ সালের নভেম্বরে হ্যারল্ডের বিরুদ্ধে মামলা হয় এবং তিনি দোষী সাব্যস্ত হন।

হ্যারল্ড রায়ের বিরুদ্ধে সাউথ্যাম্পটন ক্রাউন কোর্টে আপিল করেন, কিন্তু তার আপিল খারিজ হয়। তাকে ২০০ পাউন্ড জরিমানা, ৩,৬৫১.৯৫ পাউন্ড মামলার খরচ এবং ৮০ পাউন্ড ভিকটিম সারচার্জ দিতে হয়।

নিউ ফরেস্ট কাউন্সিলের মুখপাত্র বলেন, “স্থানীয় বাসিন্দারা তাদের ডায়েরিতে লিখেছেন, মোরগের ডাকে প্রতিদিন ভোর ৫টা থেকে তাদের ঘুম নষ্ট করত।”

কাউন্সিলর ড্যান পুল, যিনি সম্প্রদায়, নিরাপত্তা ও কল্যাণের দায়িত্বে রয়েছেন, বলেন, “আমরা আমাদের বাসিন্দাদের অসহনীয় শব্দ থেকে রক্ষা করতে প্রতিশ্রুতিবদ্ধ। প্রত্যেকেরই নিজের বাড়িতে শান্তিতে থাকার অধিকার আছে। যখন অনানুষ্ঠানিক পদক্ষেপ ব্যর্থ হয়, আমরা প্রয়োজনে আইনি পদক্ষেপ নিতে দ্বিধা করব না।”

এই ঘটনায় পাড়ার মানুষের মধ্যে স্বস্তি ফিরেছে। অনেকেই বলছেন, এখন তারা শান্তিতে ঘুমাতে পারবেন। তবে হ্যারল্ড এখনো তার মোরগের বিষয়ে কী সিদ্ধান্ত নেবেন, তা স্পষ্ট নয়।

এই প্রতিেদনের সূত্র: The Guardian