সাইফ হাসান: ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সংসদে জেন্ডার সংক্রান্ত সুপ্রিম কোর্টের সাম্প্রতিক রায় নিয়ে তীব্র বিতর্কের মধ্যে সংসদ সদস্যদের ‘উত্তেজনা কমানোর’ আহ্বান জানিয়েছেন। বুধবার (২৩ এপ্রিল ২০২৫) প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বে কনজারভেটিভ নেত্রী কেমি বাডেনক স্টারমারের অবস্থান পরিবর্তনের অভিযোগ তুলে তাকে একের পর এক প্রশ্নের মুখে ফেলেন।
বাডেনক জানতে চান, স্টারমার কি স্বীকার করেন যে তিনি আগে ‘ট্রান্স নারী নারী হিসেবে আইনি স্বীকৃত¿পান’ বলে ভুল করেছিলেন? সুপ্রিম কোর্টের রায়ে বলা হয়েছে, ইকুয়ালিটি অ্যাক্টে ‘নারী’ বলতে কেবল জৈবিক নারীকেই বোঝায়। তিনি আরও স্টারমারকে সাবেক লেবার এমপি রোজি ডাফিল্ডের কাছে ক্ষমা চাওয়ার এবং ইকুয়ালিটি অ্যান্ড হিউমান রাইটস কমিশনের চেয়ার কিশওয়ার ফলকনারের মেয়াদ নিশ্চিত করার দাবি জানান।
স্টারমার রায়কে স্বাগত জানিয়ে বলেন, “এটি স্পষ্টতা এনেছে এবং নারীদের আত্মবিশ্বাস দেবে।” তবে তিনি বাডেনকের প্রশ্ন এড়িয়ে বলেন, “এখন উত্তেজনা কমিয়ে সংবেদনশীলভাবে এই বিতর্ক এগিয়ে নেওয়ার সময়।” তিনি ট্রান্সজেন্ডারদের প্তি সম্মান বজায় রেখে একক-লিঙ্গের স্থানগুলো জৈবিক লিঙ্গের ভিত্তিতে সংরক্ষণের প্রতিশ্রুতি দেন।
বাডেনকের সমালোচনা অব্যাহত থাকলে স্টারমার স্মরণ করিয়ে দেন, গত বছর প্রাক্তন প্রধানমন্ত্রী ঋষি সুনাক ট্রান্সজেন্ডার ইস্যুতে রসিকতা করে নিজের মর্যাদা ক্ষুণ্ন করেছিলেন। তিনি বলেন, “আমি কখনো এমন রাজনৈতিক ফুটবল খেলব না।” বাডেনক অভিযোগ করেন, তিনি নিজেও লেবার এমপিদের কাছ থেকে ট্রান্স ইস্যুতে আক্রমণের শিকার হয়েছেন।
শেষে বাডেনক যখন কনজারভেটিভদের ‘সাধারণ জ্ঞানের’ পক্ষে দাঁড়ানোর দাবি করেন, স্টারমার উত্তর দেন, “বিরোধী নেতরী যাই বলুন, কেউ বিশ্বাস করে না যে তিনি আগামী নির্বাচনে তাদের নেতৃত্ব দেবেন।”
এই প্রতিবেদনের সূত্র: The Guardian















