লন্ডনে ২য় ক্যারাম গোল্ডকাপ ফাইনাল ও পুরুস্কার বিতরণী সম্পন্ন

526

ওয়ানবাংলানিউজ: গত ১৫ সেপ্টেম্বর রবিবার সাউন্ডটেক ক্যারাম ক্লাব ইউকে আয়োজিত ২য় ক্যারাম গোল্ডকাপ ২০১৯ এর ফাইন্যাল খেলা অনুষ্টিত হয় পূর্বলন্ডনের সাউন্ডটেক ক্যারাম ক্লাবে এক জাঁকজমক অনুষ্ঠানের মাধ্যমে। উক্ত খেলায় সাদিকুজ্জামান লিপু ও কামরুজ্জামান চাকলাদার এবং বাদল রহমান ও নাজিম উদ্দিন এর মধ্যে ফাইনালে প্রতিযোগিতা করে সাদিকুজ্জামান লিপু ও কামরুজ্জামান চাকলাদার জুটি ২-১ গেইমে বাদল রহমান ও নাজিম উদ্দিন জুটিকে পরাজিত করে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করেছেন. তৃতীয় ও চতুর্থ স্থান অর্জন করেন যথাক্রমে রাসেল ও মুস্তাক জুটি এবং সেলিম ও বারেক জুটি।

সাউন্ডটেক ক্যারাম ক্লাবের ভাইস প্রেসিডেন্ট সেলিম উদ্দিন চাকলাদার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রহমান খান সুজার পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লন্ডন ব্যুরো অব টাওয়ার হ্যামলেটস্ কাউন্সিলের সম্মানিত ডেপুটি স্পিকার কাউন্সিলর আহবাব হোসেন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ব্রিটেনের জনপ্রিয় সাপ্তাহিক পত্রিকা দেশ এর ম্যানেজিং ডাইরেক্টর ও সম্পাদক তাইছির মাহমুদ, আব্দুল আহাদ, আব্দুল লতিফ নিজাম, কর্নেল আবেদীন ও সুহান আহমেদ চৌধুরী, নজরুল ইসলাম প্রমুখ।

চ্যাম্পিয়নদের হাতে পুরস্কারের অর্থ তোলে দিচ্ছেন ডেপুটি স্পীকার কাউন্সিলার আহবাব হোসেন ও সপ্তাহিক দেশ সম্পাদক তাইসির মাহমুদ

ডেপুটি স্পিকার কাউন্সিলর আহবাব হোসেন, সাংবাদিক তাইছির মাহমুদ ও অন্যান অথিতিরা বিজয়ীদের হাতে পুরুস্কার তুলে দিয়ে তাদের অভিনন্দন জানান এবং এতো সুন্দর ও সফল আয়োজনের জন্য আয়োজকদের প্রশংসা করেন।