সাইফ হাসান: স্পেনের ঐতিহাসিক সেগোভিয়া শহরে এক ব্রিটিশ পর্যটকের মৃত্যু হয়েছে। ৬৩ বছর বয়সী এই ব্যক্তি শনিবার দুপুরে শহরের বিখ্যাত রোমান অ্যাকুয়েডাক্টের কাছে একটি দর্শনীয় স্থান থেকে পড়ে গিয়ে প্রাণ হারান।
স্থানীয় কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার দুই সঙ্গীসহ সেগোভিয়ায় আসা এই ব্রিটিশ নাগরিক শনিবার দুপুর ১টার কিছু পরে পোস্তিগো দেল কনসুয়েলো নামে পরিচিত একটি উঁচু দর্শনীয় স্থানে দুর্ঘটনার শিকার হন। স্থানীয় সংবাদপত্র এল নর্তে দে কাস্তিয়ার খবরেठলা হয়, তিনি সিঁড়ির কিনারায় বসে ছিলেন এবং ভারসাম্য হারিয়ে পিছনে পড়ে যান।
জরুরি সেবা কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে বাঁচানোর চেষ্টা করলেও সফল হননি। এই দর্শনীয় স্থানটি শহরের মধ্যযুগীয় দেয়ালের মধ্যে অবস্থিত এবং পর্যটকদের কাছে জনপ্রিয়। রোমান অ্যাকুয়েডাক্টটি খ্রিস্টীয় ৫০ সালের কাছাকাছি নির্মিত এবং ১৯৮৫ সালে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষিত হয়।
স্পেনের আইন অনুযায়ী, দুর্ঘটনাজনিত মৃত্যুর ক্ষেত্রে তদন্ত শুরু হয়েছে। বিচার বিভাগীয় কর্মকর্তারা সাক্ষ্য সংগ্রহ করছেন। রোববার যুক্তরাজ্যের পররাষ্টর দপ্তরের একজন মুখপাত্র বলেন, “আমরা স্পেনে মৃত ব্রিটিশ নাগরিকের পরিবারকে সহায়তা করছি এবং স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগে আছি।”
এই প্রতিবেদনের সূত্র: The Guardian















