কবীর আহমেদ ভূঁইয়ার মনোনয়ন ব্রাহ্মণবাড়িয়া বিএনপিকে শক্তিশালী করবে

1318

মেহেদী মামুন: ব্রাহ্মণবাড়িয়া জেলার মাটি ও মানুষের নেতা আলহাজ্ব কবির আহমেদ ভূঁইয়া শুধু একজন জনবান্ধব অভিভাবকই নন সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তিনি একাধারে সুসংগঠক, সাহসী নেতৃত্ব, অসহায় মজলুম ও ত্যাগী নেতা-কর্মীদের ভরসারস্থল, জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুযোগ্য সিপাহসালার, অনলবর্ষী বক্তা, জাতীয়তাবাদী আদর্শের গবেষক ও সুচিন্তক। দলের দুঃসময়ে নেতাকর্মীদের পাশে থেকে উৎসাহ প্রদানকারী ও মজলুমের সহায়তাকারী জনসেবক হিসেবে নিজেকে নিয়োজিত করেছিলেন তিনি। এভাবে দীর্ঘ সংগ্রামের মাধ্যমে সাংগঠনিক অভিভাবক হিসেবে কসবা-আখাউড়াসহ পুরো ব্রাহ্মণবাড়িয়া জেলায় তিনি নিজকে প্রতিষ্ঠিত করেছেন।

ব্রাহ্মণবাড়িয়া বিএনপিতে কবির আহমেদ ভূঁইয়ার নেতৃত্বের কারিশমায় ভীত হয়ে উঠেছিলেন ফ্যাসিস্ট হাসিনার আইনমন্ত্রী আনিসুল হক। তাই জননেতা কবীর আহমদ ভূইয়াকে হত্যার উদ্দেশ্যে তার সরকারি বাহিনীকে ব্যবহার করে গুম করে ফেলা হয়েছিল। কিন্তু বিএনপির পক্ষ থেকে নেয়া দেশীয় ও আন্তর্জাতিক চাপের কারণে মৃত্যুঞ্জয়ী হয়ে জনগণের কাছে ফিরে আসতে পেরেছিলেন কবীর আহমেদ ভূঁইয়া। অত্যাচারের বিভিন্ন ক্ষত তার দেহ বহন করলেও সেই কষ্ট বালুচাপা দিয়ে তিনি এলাকার নেতাকর্মীদের খোঁজখবর নিচ্ছিলেন। তিনি দু:শাসনের বিরুদ্ধে হুংকার দিয়ে পূর্বের মতোই ঘোষণা করেন, কোন নেতাকর্মীর গায়ে যদি বাকশালীরা আর একটি আচড়ও বসাতে চায় তাহলে জনগণকে নিয়ে তুমুল প্রতিরোধ গড়ে তুলবেন।

কবীর আহমদ ভূইয়ার সুযোগ্য ও সুশীল নেতৃত্বে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি এখন অতীতের যে কোন সময়ের চেয়ে শক্তিশালী। দীর্ঘ ১২ বছর পর ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনের মাধ্যমে জেলার ১৪ টি ইউনিটে শক্তিশালী কমিটি গঠন করা হয়েছে। এমনকি ব্রাহ্মণবাড়িয়ার ১০০ ইউনিয়ন ও ওয়ার্ডগুলোতে বিএনপির কমিটিগুলো শক্তিশালী রূপে গঠিত হয়েছে।

বিগত ১ ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সম্মেলনে কবীর আহমেদ ভূঁইয়ার নেতৃত্বে জেলার সর্বস্তরের নেতাদের অংশগ্রহণে সম্মেলনটি প্রাণবন্ত হয়ে ওঠে। সম্মেলনে জেলার ত্যাগী ও তৃণমূল নেতাদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। জেলা বিএনপির এই সম্মেলনে ভার্চুয়ালি অংশগ্রহণ করেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রধান অতিথির বক্তব্য তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলায় বিএনপির এই গণজাগরণের প্রশংসা করেন। ভবিষ্যতে বিএনপির সবাইকে একতাবদ্ধ থাকার নির্দেশনা প্রদান করেন তারেক রহমান।

সম্মেলনটি জেলা সম্মেলন হলেও গুরুত্বের দিক দিয়ে নানা কারণে এটি বিভাগীয় সম্মেলনের স্তরে পৌঁছে যায়। গতানুগতিক রাজনৈতিক চিন্তাধারার বাইরে গিয়ে ব্রাহ্মণবাড়িয়ার মাটি ও মানুষের শক্তিকে কাজে লাগিয়ে কিভাবে গণজাগরণ সৃষ্টি করা যায় তার অন্যন্য দৃষ্টান্ত স্থাপন করছেন তিনি।

সিন্ডিকেট রাজনীতির কবর রচনা করে তৃণমূল ও ত্যাগী নেতা কর্মীদের নিয়ে কিভাবে জেলা জুড়ে বিএনপির পক্ষে গণজোয়ার সৃষ্টি করা যায় তার নেতুৃত্বসুলভ দৃষ্টান্ত স্থাপন করে দেখালেন তিনি।

ব্রাহ্মণবাড়িয়ার রাজনীতিতে এখন জনাব তারেক রহমানের বার্তাই সুপ্রতিষ্ঠিত হয়েছে। দীর্ঘ সংগ্রামের মাধ্যমে কবীর আহমেদ ভূইয়া এই বিষয়টি প্রতিষ্ঠিত করেছেন। ব্রাহ্মণবাড়িয়া বিএনপিতে এখন তারেক রহমানের নির্দেশনাই চরম বার্তা।

জেলা সম্মেলনের পর কবীর আহমেদ ভূইয়ার নেতৃত্বে জেলা বিএনপি’র মহাসমাবেশও সুসম্পন্ন হয়েছে। বিগত ২৪ ফেব্রুয়ারি পুরো ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির চৌদ্দটি ইউনিটসহ বিএনপি’র বিভিন্ন কেন্দ্রীয় নেতৃবৃন্দকে সমন্বয় করে জেলা কেন্দ্রিক মহাসমাবেশ করেন। যা জেলা বিএনপি ইতিহাসে এই প্রথম। এই সৌহার্দ্যপূর্ণ ও জনসমাগমপূর্ণ বিএনপির মহাসমাবেশের সফলতার অগ্রনায়ক ছিলেন কবির আহমেদ ভূঁইয়া। ব্রাহ্মণবাড়িয়া জেলায় বিগত ১৭ বছর ধরে কবীর আহমেদ ভূঁইয়া তার মেধাময় নেতৃত্ব ও কৌশল দিয়ে এ বিষয়গুলো সুপ্রতিষ্ঠিত করেছেন।

ব্রাহ্মণবাড়িয়া জেলাকে নিয়ে কবীর আহমেদ ভূইয়ার পরিকল্পনা;

জাতীয়তাবাদের এই বীর সৈনিক ব্রাহ্মণবাড়িয়ার উন্নয়নের গবেষণামূলক সুপরিকল্পিত রোড ম্যাপ ঘোষণা করেছেন। কবীর ভূঁইয়ার জেলার উন্নয়ন পরিকল্পনায় সবাই মিলে কাজ করার দৃঢ় প্রত্যয় ঘোষণা করেছেন। তার এই সমস্ত বক্তব্যের মাধ্যমে ‘জেন-জি প্রজন্ম’কেও বিএনপির আগামীর উন্নয়ন বার্তা পৌঁছে দিতে পেরেছেন তিনি। ব্রাহ্মণবাড়িয়ার ইতিহাসে কোন দলের কোন নেতাই জেলাকে নিয়ে এমন সুপরিকল্পিত উন্নয়ন ভাবনা প্রকাশ করেননি। কবীর আহমেদ ভূইয়ার ইউনিক ও লিবরেল রাজনীতির সুস্পষ্ট প্রকাশ তার স্বচ্ছ রাজনীতি ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনাগুলোতে। ব্রাহ্মণবাড়িয়া নিয়ে তার পরিকল্পনাগুলোতে যেমন কথার স্পষ্টতা আছে তেমনি আছে দৃঢ় সততার ছাপ।

কবীর আহমেদ ভূঁইয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার টেকসই উন্নয়নে People, Property and Power (জনগণ, সম্পদ ও রাজনৈতিক শক্তি) এই 3P’র সঠিক সমন্বয়ের উপর গুরুত্ব আরোপ করেছেন। অর্থাৎ জনগণ হবে তার উন্নয়ন শক্তির আধার। সেই সাথে জেলার উন্নতির জন্য পর্যাপ্ত সম্পদের প্রবাহ তিনি নিশ্চিত করতে চান। জাতীয়তাবাদী রাজনৈতিক শক্তির আশীর্বাদ অবশ্যই পাশে পাবেন এই দৃঢ় বিশ্বাস কবীর আহমেদ ভূইয়ার আছে। পরিকল্পনাগুলো বাস্তবায়িত হলে জেলার আগামীর উন্নয়নগুলো দীর্ঘমেয়াদী ও টেকসই হবে বলে তিনি বিশ্বাস করেন। এ সমস্ত গুণাবলীই প্রমাণ করে কবীর আহমেদ ভূইয়া রাজনীতিবিদ হিসেবে তিনি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের চিন্তক।

কবীর আহমেদ ভূঁইয়ার কর্ম সফলতার বিস্তৃতি জাতীয় গন্ডি পেরিয়ে আন্তর্জাতিক পরিমন্ডলেও বিদ্যমান। দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে তার দীর্ঘদিনের ব্যবসায়িক ও রাজনৈতিক অভিজ্ঞতাকে কাজে লাগাতে চান তিনি। রাজনীতির পাশাপাশি অর্থনীতির ক্ষেত্রেও তিনি শক্তিশালী বলয় সৃষ্টি করেছেন। দেশ-বিদেশে প্রতিষ্ঠিত তার আর্থিক প্রতিষ্ঠানগুলো দেশের জনগণের স্বার্থ নিয়ে কাজ করে চলছে। তিনি
ভূইয়ান গ্রুপ ইউকে লিমিটেড, ভূইয়ান রিয়েলস্টেট ইউকে লিমিটেড ও চুই ঝাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক।
ভুইয়ান ইন্টারন্যাশনাল (ISO9001:2015) এবং ISO140001:2015 সার্টিফাইড) ও অ্যাপারেল ম্যানুফ্যাকচার অফ বাংলাদেশ এর স্বত্বাধিকারী ও প্রধান নির্বাহী।
হোলসেফটি গ্রুপ ইউকে লিমিটেড এর সহযোগী অংশীদার আছেন। এছাড়াও লন্ডন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এলসিসিআই);
ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) ও ডাচ-বাংলা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিবিসিআই) প্রতিষ্ঠানগুলোর সম্মানিত সদস্য হিসাবে সম্পৃক্ত আছেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে আভাস মিলেছে যে, আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য তাকেই দল এমপি মনোনয়ন দিবেন যিনি ক্লিন ইমেজধারী, দলের দুঃসময়ের কান্ডারী, সাহসিকতা এবং জনসেবার মিশনে অবিচল আছেন। তৃণমূল নেতা কর্মীদের ক্ষমতায়নে বিশ্বাসী ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রিয়মুখ, সফল সাংগঠনিক নেতা, দলের সর্বোচ্চ নিবেদিত প্রাণ মৃত্যঞ্জয়ী হওয়ার পরাকাষ্টাধারী, ব্রাহ্মণবাড়িয়ার মাটি ও মানুষের প্রিয় নেতা ক্লিন ইমেজধারী আলহাজ্ব কবীর আহমেদ ভূইয়া তাই কসবা-আখাউড়া আসনের একজন যোগ্যতম প্রার্থী। অন্যান্য প্রার্থীদের সাথে তুলনা করলেই সহজে অনুমান করা যায় তার যোগ্যতা।

নেতাদের মধ্যে বিগত ১৭ বছর সময়ে আওয়ামী লীগের ভয় ও জীবন উপভোগের প্রতি যাদের দুর্বলতা ছিল তারা বিএনপির নেতাকর্মীদের বিপদের অথৈ মহাসাগরে ফেলে বিদেশ পাড়ি নিয়েছিলেন। কেউ আবার এমন গোপন গর্তে ঢুকেছিলেন যে সেখান থেকে তারা ৫ আগস্ট এর আগে আর এলাকায় ফিরে আসেননি। আবার অবৈধ সংসদ সদস্য ও মন্ত্রী খুনি এডভোকেট আনিসুল হক এর সাথে আড়ালে আবডালে সখ্যতা করেছিলেন কেউ। নেতাদের কেউ কেউ আবার মুকতাদির চৌধুরীর আনুকূল্য নিয়ে শহরে চলাফেরা করতেন। মাফিয়া সন্ত্রাস তাজুল ইসলামের বগলদাবায় চলতেন কেউ কেউ। ঢাকায় আওয়ামী লীগের মন্ত্রী এমপিদের সাথে সামাজিক অনুষ্ঠানে খোশমেজাজে উপস্থিত হয়ে তাদের চাটুকারিতা করতেন কেউ। অথবা হাসিনার কথিত উন্নয়নের সুনাম করে গুনগান করে গোপন ও প্রকাশ্যে বাকশালীদের থেকে আর্থিক সুবিধা দিয়ে নিয়েছেন এমন প্রমাণও মিলছে। স্বৈরাচারের দোসরদের হুমকি ধামকিতে
এলাকায় বছরের পর বছর নেতাকর্মীদের কোন খবর রাখেননি বহু নেতা। এই দীর্ঘ দু:সময়ে সকল রক্তচক্ষু উপেক্ষা করে মামলা, হামলা ও গ্রেফতারে তৃণমূল নেতাকর্মীদের পাশে ছিলেন জননেতা আলহাজ্ব কবীর আহমেদ ভূইয়া। সব প্রতিকূলতা ঠেলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্ব ও জনাব তারেক রহমানের দেশগড়ার আদর্শে উজ্জীবিত হয়ে সমস্ত হুমকি ধামকি উপেক্ষা করে বিএনপির হয়ে নেতা কর্মীদের সাথে নিয়ে কাজ করে গেছেন। কবীর আহমেদ ভূইয়া তার ঢাকা অফিসকে পরিণত করেন এলাকার মজলুম নেতাদের আশ্রয় ও ভরসাস্থল। এজন্যই বাকশালের মৃত্যু পরোয়ানা তার দুয়ারে উপস্থিত হয়েছিল। সৌভাগ্যক্রমে তিনি মৃত্যুঞ্জয়ী হয়ে জনগণের কাছে পুনরায় ফিরে এসেছেন।

তিনি একদিকে জাতীয়তাবাদী দল বিএনপির প্রতি আনুগত্যশীল, অন্যদিকে এলাকাবাসীর কাছে একজন জনপ্রিয় উচ্চশিক্ষিত গ্রহণযোগ্য ব্যাক্তিত্ব ও নেতৃত্ব। তাঁর রাজনৈতিক জীবন বরাবরই সংগ্রামময় ও জনগণের সেবায় নিবেদিত আছে।

তিনি বিশ্বাস করেন তার রাজনীতি শুধু ক্ষমতার জন্য নয়, বরং জনসেবার অন্যতম মাধ্যম। এ বিশ্বাস থেকেই তিনি তাঁর এলাকায় শত প্রতিকূলতার মধ্যেও বিগত ১৭ বছর ধরে মাটি ও মানুষের সাথে সম্পৃক্ত আছেন।
নিজের দক্ষতা, সততা, নীতি-নিষ্ঠা এবং ক্লিন ইমেজ দিয়ে ইতোমধ্যেই প্রমাণ করেছেন যে তিনি আগামী নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের জন্য সবচেয়ে উপযুক্ত প্রার্থী। তাকে ভিত্তি করে উক্ত আসনের জনগণ একটি নিরাপদ, উন্নত এবং সুশাসন ভিত্তিক সমাজ গঠনের স্বপ্ন দেখা শুরু করেছে।

বিএনপির আদর্শে অবিচল থেকে তিনি একটি সৎ,স্বচ্ছ এবং গণমুখী নেতৃত্ব প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। তার মনোনয়ন সুনিশ্চিতকরণের মাধ্যমেই আগামী জাতীয় নির্বাচনে কসবা-আখাউড়া পাবে একজন ক্লিন ইমেজের নেতৃত্ব। আর পুরো ব্রাহ্মণবাড়িয়া হবে উজ্জীবিত।

কবীর আহমেদ ভূঁইয়া একটাই বার্তা নিয়ে এগিয়ে চলছেন যে, তার গণমুখী রাজনীতি মানে জনগণের কল্যাণ। তাঁর মতো ক্লিন ইমেজধারী নেতা জাতীয় নির্বাচনে বিএনপির পক্ষে পুরো ব্রাহ্মণবাড়িয়া জেলায় একটি শক্ত অবস্থান তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দলের হাইকমান্ডও ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের জনগণের দীর্ঘদিনের স্বপ্ন এবং বিশ্বাসের সাথে একাত্মতা পোষণ করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আলহাজ্ব কবীর আহমেদ ভূইয়াকে বিএনপি থেকে মনোনয়ন সুনিশ্চিত করবেন। এটাই কসবা আখাউড়া সহ পুরো ব্রাহ্মণবাড়িয়াবাসী বিশ্বাস করে।