যুক্তরাষ্ট্রের শুল্কে চাপ, তবুও ‘বাই ব্রিটিশ’ ক্যাম্পেইনে রাজি নন চ্যান্সেলর রিভস

233

ওয়ানবাংলানিউজ:যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতির প্রেক্ষিতে যুক্তরাজ্যে “বাই ব্রিটিশ” ক্যাম্পেইন চালুর আহ্বান প্রত্যাখ্যান করেছেন চ্যান্সেলর র‍্যাচেল রিভস। সোমবার (৮ এপ্রিল) ওয়েস্ট মিনিস্টারে এক বক্তব্যে তিনি বলেন, “শুধু দেশীয় পণ্য কেনার আহ্বান দিলে ব্রিটেন অনেক বেশি ‘ইনওয়ার্ড-লুকিং’ হয়ে পড়বে, যা আমাদের জন্য ভালো পথ নয়।”

লিবারেল ডেমোক্র্যাটদের ডেপুটি লিডার ডেইজি কুপার পার্লামেন্টে এই ক্যাম্পেইনের দাবি তুললে রিভস জানান, “মানষ নিজের পছন্দমতো পণ্য কিনবে। আমরা চাই না এমন একটি অবস্থা তৈরি হোক, যেখানে প্রতিটি দেশ শুধু নিজের দেশের জিনিস কিনবে।”

ডাউনিং স্ট্রিটও রিভসের বক্তব্যকে সমর্থন করে জানায়, সরকার ব্রিটিশ উৎপাদকদের পক্ষে থাকলেও জনগণকে কোন পণ্য কেনা উচিত সে নির্দেশনা দেবে না। প্রধানমন্ত্রীর মুখপাত্র বলেন, “আমরা উন্মুক্ত বাণিজ্য নীতিতে বিশ্বাস করি এবং শুল্ক যুদ্ধ নয়, বরং কম বাধাসম্পন্ন বিশ্বব্যাপী বাণিজ্য দেখতে চাই।”

উল্লেখ্য, কানাডা ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের ২৫% শুল্কের জবাবে ‘বাই কানাডিয়ান’ ক্যাম্পেইন শুরু করেছে। কিন্তু যুক্তাজ্য এখনো সে পথে হাঁটছে না।

লিবারেল ডেমোক্র্যাট নেত্রী কুপার রিভসের এই অবস্থানকে “ব্রিটিশ ব্যবসায়িকদের প্রতি অপমান” বলে মন্তব্য করেন। তিনি বলেন, “ডোনাল্ড ট্রাম্পের এই শুল্ক যুদ্ধের মুখে আমাদের স্থানীয় ব্যবসাগুলো বিপদের মুখে পড়েছে। এখনই সময় তাদের পাশে দাঁড়ানোর।”

তবে রিভস স্মরণ করিয়ে দেন, ২০২১ সালে লেবার পার্টি যখন বিরোধী দলে ছিল, তখন তিনি ‘মেইক, বাই অ্যান্ড সেল মোর ইন ব্রিটেন’ পরিকল্পনা এনেছিলেন, যার মাধ্যমে সরকারি ক্রয়ে দেশীয় প্রতিষ্ঠানগুলোকে প্রাধান্য দেওয়ার কথা বলা হয়েছিল।

ডাউনিং স্ট্রিটের মুখপাত্রठরো বলেন, “সরকারি ক্রয়ে ব্রিটিশ পণ্যের প্রতি অগ্রাধিকার আগেও ছিল, এখনো থাকবে। তবে পাশাপাশি আমরা বিশ্বের সঙ্গে উন্মুক্ত বাণিজ্য চালিয়ে যেতে চাই।”

এই প্রতিবেদনের সূত্র: The Guardian
প্রতিবেদনটি করেছেন: সাইফ হাসান | ওয়ানবাংলানিউজ