ওয়ানবাংলানিউজ: ঢাকা উওরের মেয়র জানাব আনিসুল হক এর মৃত্যুতে, বাংলাদেশী ইতালিয়ান ফ্যামিলি ওয়েল ফেয়ার এসোসিয়েশন ইন টাওয়ার হ্যামলেটস ,লন্ডন এক শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করে ।
উক্ত শোক সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় নৌ-পরিবহন মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা জনাব শাজাহান খান এমপি। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জাকির হোসেন জাহাঙ্গীর, ।
প্রধান অতিথি মন্ত্রী শাজাহান খান মেয়র আনিসুল হকের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করে বলেন, আওয়ামীলীগ এবং ঢাকাবাসী আনিসুল হকের মতো এক সুযোগ্য নেতার নেতৃত্ব থেকে বঞ্চিত হলো। এটা আমাদের জন্য এক অপূরণীয় ক্ষতি। তিনি শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন এবং আনিসুল হকের জন্য আল্লাহর দরবারে বেহেশত লাভের মোনাজাত করেন ।

শোক সভায় বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা আবদুল হান্নান, উপদেষ্টা আলহাজ্ব আব্দুল রহিম, উপদেষ্টা আলহাজ্ব নজরুল ইসলাম, উপদেষ্টা শাহাদাত হোসেন, উপদেষ্টা মাহাবুবুল হক ফারুক , সহ-সভাপতি ফয়সাল আলম, সহ-সভাপতি আওলাদ হোসেন, মাদারীপুর সমিতি লন্ডনের প্রধান উপদেষ্টা ফরহাদ হোসেন, উপদেষ্টা হাবিবুর রহমান শহীদ, স্থানীয় লেবার দলের শাহ্ সোহেল আমিন।
বক্তারা সদ্য প্রয়াত মেয়র আনিসুল হকের বর্ণাঢ্য জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন এবং তার আত্মার মাগফিরাত কামনা করেন।
অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশী ইতালিয়ান ফ্যামিলি ওয়েল ফেয়ার এসোসিয়েশন ইন টাওয়ার হ্যামলেটস, লন্ডন- এর সাধারন সম্পাদক মীর হাফিজুর রহমান বাবু, এবং তাকে সহযোগিতা করেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক আলী রেজা খান। দোয়া পরিচালনা করেন সংগঠনের উপদেষ্টা আলহাজ্ব নজরুল ইসলাম।















