ওয়ানবাংলানিউজ: ইংল্যান্ডের লিডসে একটি চুরি করা গাড়ী গাছের সাথে প্রচন্ড বেগে ধাক্কা খেলে ৫ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বিবিসি। মৃতদের মধ্যে ৩জন শিশু ও রেয়েছে। তাদের মধ্যে ১জনের বয়স ১২ ও অন্য দুইজনের বয়স ১৫ বছর। অন্যদের বয়স ২৪ ও ২৮ বলে উল্লেখ করা হয়েছে।
দুঘর্টনাটি ঘটে মিডউইড এলাকার স্টোনগেট রোড়ে শনিবার মধ্যরাতে। পুলিশ খবর পায় রাত ১১: ৫৪ মিনিটে।
বিপদজনক ড্রাইভিংয়ের জন্য ১৫ বছর বয়সী দুই কিশোরকে আটক করেছে পুলিশ।
পুলিশ কর্মকর্তারা জানান, ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয় এবং বাকী তিনজনের মৃত্যু হয় হাসপাতালে নেয়ারপর। মৃতদের পরিবারকে ইতিমধ্যে অবহিত করা হয়েছে। তবে তারা পরিস্কার করেননি মৃতদের সাথে ছুরিকৃত গাড়ীর কি সম্পর্ক রয়েছে।
স্যোশাল মিডিয়ায় মৃত দুইজনের নাম প্রকাশিত হয়েছে তারা হচ্ছে ইলিস ১২ এবং তার বড় ভাই এলিট।
ঘটনার পর থেকে স্থানীয় রাস্তা বন্ধ করে দিয়েছে পুলিশ।















