সংখ্যালঘু নির্যাতনের বিষয়ে ট্রাম্পকে কেউ ভুল বুঝিয়েছে: শামসুজ্জামান দুদু

102

ঢাকা সংবাদদাতা: বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ডোনাল্ড ট্রাম্পকে মিসগাউড (ভুল বোঝানো) করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। কিছুদিন আগে সজীব ওয়াজেদ জয়ের লবিস্ট নিয়োগের প্রতিক্রিয়ায় এটা হতে পারে বলেও জানান তিনি।

শনিবার (২ নভেম্বর) বিকেলে ঝিনাইদহ-২ আসনের সাবেক সংসদ সদস্য প্রয়াত মসিউর রহমানের স্মরণসভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

দুদু বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনও আশাব্যঞ্জক না তবে নির্বাচন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা করেন তিনি। বলেন, বাজারের অবস্থা খুব একটা ভালো না। সব নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়ে গেছে। অথচ এই সরকারের প্রথম কাজ ছিল এসব নিয়ন্ত্রণ করা।

স্মরণসভায় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, জেলা বিএনপির সভাপতি এমএ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা বক্তৃতা করেন।