খেলাধুলা ডেস্ক: এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) শুরু থেকেই বেশ উজ্জ্বল কুমিল্লা ভিক্টোরিয়ানসের পারফরম্যান্স। এখন পর্যন্ত খেলা ছয় ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে তালিকায় দ্বিতীয় স্থানে তারা। চট্টগ্রামে আজ তারা মুখোমুখি হচ্ছে রাজশাহী কিংসের। এ ম্যাচ জিতলেই সবার ওপরে উঠে যাবে সাবেক চ্যাম্পিয়ন দলটি। অবশ্য এ ম্যাচে টসে হেরে ফিল্ডিংয়ে নেমেছে তামিম ইকবালের কুমিল্লা ভিক্টোরিয়ানস।
আজকের ম্যাচে কুমিল্লার প্রতিপক্ষ রাজশাহী অবশ্য খুব একটা ভালো অবস্থানে নেই। সাত ম্যাচে মাত্র ৪ পয়েন্ট নিয়ে একেবারেই তলানিতে আছে। স্বাভাবিক কারণে এ ম্যাচে মুশফিক-মিরাজদের চেষ্টা থাকবে ঘুরে দাঁড়ানোর।
তবে শক্তির বিচারের অনেকটাই এগিয়ে থাকবে কুমিল্লা। দেশি-বিদেশি সংগ্রহে তারা দারুণ একটি ভারসাম্যপূর্ণ দল তৈরি করেছে। যার ফলও পাচ্ছে। আসরে এখন পর্য়ন্ত মাত্র একটি ম্যাচে হেরেছে তারা। বাকি পাঁচটিতেই জয় তুলে নিয়েছে।
সে হিসেবে রাজশাহী অনেকটাই পিছিয়ে আছে বলা যায়। দলের সামর্থ্য খুব একটা খারাপ না হলেও মাঠে ভালো পারফরম্যান্স দেখাতে পারছে না তারা। এখন পর্যন্ত খেলা সাত ম্যাচের পাঁচটিতেই হেরেছে মুশফিকুর রহিমের দলটি। জিতেছে মাত্র দুটি ম্যাচ।















